Home » International Yoga Day 2024: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, ডাল লেকের তীরে যোগাসন প্রধানমন্ত্রী মোদির, সামিল নেতা-মন্ত্রীরাও

International Yoga Day 2024: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, ডাল লেকের তীরে যোগাসন প্রধানমন্ত্রী মোদির, সামিল নেতা-মন্ত্রীরাও

সময় কলকাতা ডেস্ক: ২১ জুনঃ বৃহস্পতিবার আন্তর্জাতিক যোগ দিবস। প্রতি বছরই ২১ জুন বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। প্রত্যেকবারের মতো এদিনও দেশজুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতর থেকে শুরু করে দেশের প্রতিটি কোণায় পালিত হচ্ছে যোগ দিবস। মানুষের জীবনে যোগাভ্যাসের ঠিক কতটা প্রয়োজন রয়েছে, সেই বিষয়েই সচেতনা বাড়াতে এই দিনটি পালন করা হয়ে থাকে। প্রত্যেক বছরই যোগ দিবসের একটা থিম থাকে। এবছরের থিম হল ‘নিজের এবং সমাজের জন্য যোগাসন’। এবারের যোগ দিবসে অংশ নিতে উপত্যকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবারই তিনি জম্মু-কাশ্মীরে পৌঁছে যান। শুক্রবার শ্রীনগরে ডাল লেকের পাশে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর এটাই তাঁর প্রথম উপত্যকা সফর। আজকের এই যোগ দিবসের অনুষ্ঠানে শ্রীনগরে প্রায় ৭০০০ মানুষ অংশগ্রহণ করে। যোগাসনের ফাঁকে অংশগ্রহণকারীদের সঙ্গে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী মোদি।

আরও পড়ুন   Optical Illusion: এই কঠিন ধাঁধার সমাধান করে দেখান, ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

দেশের নানা প্রান্তেই শুক্রবার যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রীরা এবং মূলত বিজেপিশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে গোটা বিশ্ব যোগাসন করছে।‘ সেনা জওয়ানদের তরফে লাদাখের প্যাংগং হ্রদের ধারে এবং বরফে ঢাকা সীমান্তবর্তী এলাকায় সমবেত ভাবে যোগাসন করেন। আমেরিকার নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারেও সমবেত ভাবে যোগাসন করতে দেখা যায় বহু মানুষকে। অন্যদিকে,তামিলনাড়ুর রামেশ্বরমে জলের মধ্যে যোগ অনুশীলন করতে দেখা যায় কয়েকজনকে। এদিন কাশ্মীর দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘যোগ একটি ধারণা ছিল, যা আজ সারা বিশ্ব গ্রহণ করেছে। আমাদের আদর্শ, দর্শন বা ভারতের দৃষ্টি হোক না কেন, আমরা সর্বদা সংযোগ, গ্রহণকরার ঐতিহ্যকে লালন করেছি।প্রধানমন্ত্রী আরও বলেন, যোগব্যায়ামে বলা হয়েছে কর্মের দক্ষতাই যোগব্যায়াম। এই মন্ত্রটি স্বাধীনতার অমৃতমহোৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন। সেই থেকেই প্রতি বছর ২১ জুন সারা বিশ্বের সাড়ম্বরে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস।

ভারতেই যে প্রথম যোগচর্চা শুরু হয়েছিল তার উল্লেখও পাওয়া যায় ঋক বেদের মতো প্রাচীন পৌরাণিক বইগুলিতে। শরীর ও মনকে সুস্থ রাখতে যোগব্যায়ামের কার্যকারিতা অনেক। তাই প্রত্যেক মানুষের যোগব্যায়াম করা। ব্যস্ততম দিনে কাজের চাপ হোক কিংবা ব্যক্তিগত জীবনের চাপ, নানা কারণে স্ট্রেসের সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, স্ট্রেসমুক্ত জীবন পেতে যোগাভ্যাসের জুড়ি মেলা ভার। নিয়মিত যোগাসনের অভ্যাস করলে মন শান্ত থাকে। স্ট্রেস দূর হয়। বর্তমানে খুব অল্প বয়সেই ডায়াবেটিস, প্রেসার, হার্টের মতো নানান রোগ শরীরে বাসা বাঁধছে। এর থেকে মুক্তি পেতে নিয়মিত যোগা করার পরিমর্শ নিয়ে থাকেন অনেকে। তাই সুস্থ থাকতে রোজ নিয়ম করে যোগাসন করুন। খুব ছোট বয়স থেকে শুরু করা যায় যোগব্যায়াম। 

#InternationalYogaDay2024

#আন্তর্জাতিকযোগদিবস

#Latestbengalinews

About Post Author