Home » Delhi liquor policy case: আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিনের নির্দেশে সাময়িক স্থগিতাদেশ হাইকোর্টের

Delhi liquor policy case: আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিনের নির্দেশে সাময়িক স্থগিতাদেশ হাইকোর্টের

সময় কলকাতা ডেস্ক: ২১ জুনঃ জামিন পেলেও জেলমুক্তি হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।  আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই জামিন পেয়েছেন কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লির নিম্ন আদালতে শুনানি ছিল। রাউজ অ্যাভিনিউ আদালতের অবসরকালীন বেঞ্চের বিচারক ন্যায় বিন্দু এই রায় দিয়েছেন। কিন্তু, এদিন সকালেই ইডি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। শুক্রবার হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিনের নির্দেশে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। এদিন হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতক্ষণ না ইডির আনা নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর আবেদনের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগের নির্দেশ স্থগিত থাকবে।

আরও পড়ুন   International Yoga Day 2024: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, ডাল লেকের তীরে যোগাসন প্রধানমন্ত্রী মোদির, সামিল নেতা-মন্ত্রীরাও

এদিকে, বৃহস্পতিবার শুনানির সময়ে ইডির তরফে বলা হয় , মদ কেলেঙ্কারি কাণ্ডে কেজরিওয়াল ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছেন। সেই টাকা আম আদমি পার্টি গোয়ায় ভোট প্রচারে খরচ করেছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, সরাসরি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছেন তাঁরা। এই বেআইনি লেনদেনের সঙ্গে তেলঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতারও প্রত্যক্ষ যোগ রয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এও বলেন, কেজরিওয়াল জেরায় তাঁর ফোনের পাসওয়ার্ড দিতে রাজি হননি। কিন্তু ইডির এসব যুক্তি টেকেনি। শেষমেশ কেজরিওয়ালকে জামিনের নির্দেশ দিয়েছিলেন বিচারক।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘ ৬ মাস পর জামিন পেয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ সঞ্জয় সিং-কে জামিন দিয়েছে। এর আগে জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সঞ্জয় সিং। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। গত বছরের অক্টোবরে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। আবগারি দুর্নীতি মামলার সঙ্গে জড়িত যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় সিং-কে। জানা গিয়েছে, জেল হেফাজতে থাকাকালীনই সাংসদ হিসেবে শপথ নেন তিনি।

#Delhiliquorpolicycase

#DelhiCMArvindKejriwal

#Latestbengalinews

About Post Author