Home » Mohun Bagan : ম্যাকলারেনের পর মোহনবাগানে যোগ দিলেন আরও এক বিশ্বকাপার, কে তিনি?

Mohun Bagan : ম্যাকলারেনের পর মোহনবাগানে যোগ দিলেন আরও এক বিশ্বকাপার, কে তিনি?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ জুলাইঃ দলবদলের বাজারে আরও শক্তিবৃদ্ধি করল মোহনবাগান। জেমি ম্যাকলারেনের পর দলে যোগ দিলেন আরও এক বিশ্বকাপার। ২০১৭ সালে ভারতের হয়ে অনূর্দ্ধ-১৭ বিশ্বকাপ খেলা গোলরক্ষক ধীরজ সিং যোগ দিলেন মোহনবাগানে । এক বছরের চুক্তিতে নিজের পুরনো ক্লাবে ফিরলেন মণিপুরী গোলরক্ষক।

মোহনবাগান দলে অভিজ্ঞ গোলরক্ষক হিসেবে বর্তমানে রয়েছেন বিশাল কাইথ। বাকি দুই গোলরক্ষক আর্শ আনোয়ার শেখ ও সৈয়দ জাহিদ হুসেইন বুখারি প্রতিশ্রুমান হলেও অনভিজ্ঞ। ফলে আসন্ন মরশুমের জন্য আর একজন অভিজ্ঞ গোলরক্ষকের সন্ধানে ছিল মোহনবাগান দল। কারণ আগামী মরশুমে অনেকগুলি প্রতিযোগিতা খেলতে হবে হোসে মলিনার দলকে। সেখানে দলে একজন মাত্র অভিজ্ঞ গোলরক্ষক রাখাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তাই দ্বিতীয় গোলরক্ষক হিসেবে ধীরজ সিংকে দলে নিল গতবারে আইএসএল শিল্ড জয়ীরা।

আরও পড়ুনঃ Paris Olympics 2024 : পেনাল্টি নষ্টের পরও জয় দিয়েই অলিম্পিক্স শুরু ইউরোজয়ী স্পেনের

আরও পড়ুনঃ Paris Olympics 2024 : যতকাণ্ড প্যারিসে, দু’ঘন্টা খেলা বন্ধের পর হার কোপাজয়ীদের

অতীতে প্রথমে এটিকে ও পরে মোহনবাগানে খেলেছেন ধীরজ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এলিট অ্যাকাডেমির ছাত্র ইন্ডিয়ান অ্যারোজ, কেরালা ব্লাস্টার্স হয়ে এটিকে-তে যোগ দেন। তবে তখন দলে নিয়মিত সুযোগ পাননি। দুই মরশুম মিলিয়ে হাতে গোনা কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন। ২০২১ সালে যোগ দেন গোয়া এফসিতে। গত তিন মরশুম ‘দ্যা গউরস’-দের হয়ে নিয়মিত খেলেছেন। মোট ৫৩ টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এবার ফের নিজেকে প্রমাণ করতে কলকাতার অন্যতম বড় দলে যোগ দিলেন ২৪ বছরের গোলরক্ষক।

আরও পড়ুনঃ Jamie McLaren joins Mohun Bagan : মেসির বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছেন, চার বারের সোনার বুটজয়ী এবার মোহনবাগানে

আরও পড়ুনঃ Optical Illusion: ব্যোমকেশ বা ফেলুদার মত পর্যবেক্ষণ শক্তি আপনারও, তা হলে ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

নতুন ফুটবলারদের নিয়ে আগামী ২৯ জুলাই প্রাক মরশুম অনুশীলন শুরু করবেন নতুন কোচ মলিনা। সেই দিন আবার মোহনবাগান দিবসও। ফলে ক্লাব তাঁবুতে হাজির থাকবেন হাজার হাজার মোহন সমর্থক। তাঁদের সামনেই প্রথম মোহনবাগান জার্সিতে অনুশীলনে নামবেন আপুইয়া, ম্যাকলারেন, স্টুয়ার্টের মত ফুটবলারেরা। সেদিনই দলের সঙ্গে অনুশীলন করবেন ভারতের যুব বিশ্বকাপার ধীরজও।

About Post Author