Home » Independence Day Celebration : ‘বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’, লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Independence Day Celebration : ‘বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’, লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

সময় কলকাতা ডেস্ক, ১৫ আগস্টঃ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৮ তম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকে তিনি লালকেল্লায় যান। প্যারেড করে তাঁকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও তিন বাহিনীর প্রধানরা। প্রতিবারের মতো এবারও তিনি দিল্লির লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

আরও পড়ুন    অখিলের বদলে রাজ্যের নতুন কারা মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা

এদিন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে দাঁড়িয়ে বলেন, স্বাধীনতার এই পর্বে পৌঁছতে পেরে আমরা সৌভাগ্যবান। সকল মহাপুরুষকে শ্রদ্ধা জানাই। আজ রাষ্ট্র নির্মাণ ও রক্ষার জন্য যে ভাবনা নিয়ে এগোনো হচ্ছে, তাতে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তা সে কৃষক হোক, যুব, মহিলা বা দলিত, পিছিয়ে পড়া শ্রেণি হোক-সকলকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা চলছে।

এদিন বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে যা ঘটল তা উদ্বেগের বিষয়। দেশের ১৪০ কোটি মানুষই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। শীঘ্রই সেখানের পরিস্থিতি স্বাভাবিক হবে। হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামীদিনে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় শুধুই আমাদের শুভকামনা থাকবে। সেই সঙ্গে তিনি বলেন, ‘প্রতিবেশি দেশ হিসেবে আমরা বুঝতে পারছি বাংলাদেশে কী হচ্ছে। আমরা চাই আমাদের প্রতিবেশী দেশগুলি শান্তি এবং সুখের পথে চলুক।’
এরপরই প্রধানমন্ত্রী বলেন, পরিবারতন্ত্র ও জাতপাত থেকে মুক্তি প্রয়োজন। আধুনিক সমাজে ভুল আইনের কোনো স্থান নেই। দেশকে এক দেশ এক নির্বাচনের জন্য এগিয়ে আসতে হবে। ভারতের উন্নতির জন্য এই স্বপ্ন পূরণ করতে হবে। আমি সকল দলকে এগিয়ে আসার আহ্বান জানাই।

এদিন প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষায় আসন বৃদ্ধি নিয়ে বড় প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশে এমবিবিএসের ৭৫ হাজার নতুন আসন চালু করা হবে। ছেলেমেয়েদের মোটা টাকা খরচ করে বিদেশে মেডিকেল শিক্ষার জন্য যেতে হচ্ছে। আমরা দেশেই তাদের শিক্ষার সুযোগ করে দিতে চাই।

#PrimeMinisterNarendraModi 
#Latestbengalinews 
#RedFort  
#IndependenceDay

About Post Author