সময় কলকাতা ডেস্ক, ২৯ আগস্টঃ আগামী ২৪ ঘণ্টায় নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। আর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। বৃষ্টি হতে পারে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায়। পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। এর পাশপাশি বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি থেকে বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে খবর। পরবর্তী দু’দিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। যার কারণে এদিন বিকেলে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তিনটি জেলায়।
আরও পড়ুন Radha Yadav: বন্যার কবল থেকে ভারতীয় স্পিনার রাধা যাদবকে উদ্ধার করল এন ডি আর এফ
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন কমবে বৃষ্টির পরিমাণ। তবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বৃহস্পতিবার বিকেলের দিকে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ পাঁচ জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সামান্য বৃষ্টি হবে। সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৯ থেকে ৯৪ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতা-সহ বেশ কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে, উত্তরবঙ্গে আরও দুই থেকে তিন দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার থেকে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।
#Weatherupdate
#Latestbengalinews
#Weatherreport


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!