Home » UEFA Nations League: ৭০ বছর পর ফ্রান্সের মাটিতে জয় ইতালির, এগিয়ে থেকেও হার ফ্রান্সের

UEFA Nations League: ৭০ বছর পর ফ্রান্সের মাটিতে জয় ইতালির, এগিয়ে থেকেও হার ফ্রান্সের

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ৭ সেপ্টেম্বর: খেলা শুরুর তেরো সেকেন্ডেই ইতালির জালে বল! ঘরের মাঠে ফরাসি সমর্থকদের তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তবে পাহাড়প্রমাণ চাপের মুখেও ভেঙে পড়েননি জিয়ানলুইগি ডোনারুমার দল। বরং ৭০ বছর পর ফ্রান্সের মাটিতে ঘুরে দাঁড়ানোর দুর্ধর্ষ গল্প লিখল তাঁরা। একটা গোলের ধাক্কায় জ্বলে ওঠে ইতালি। বিপক্ষকে আর কোনও সুযোগ না দিয়ে পরপর তিনবার জড়িয়ে দিল ফ্রান্সের জালে। ম্যাচ শেষে হতাশা নিয়ে বাড়ি ফিরল ফরাসি সমর্থকেরা। 

আরও পড়ুন    Ballon d’Or: কে পাবে এবারের ব্যালন ডি’অর? অপেক্ষায় ফুটবলপ্রেমীরা, তবে জানেন কি এই ব্যালন ডি অ’রের ইতিহাস?

প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে হোম টিম ফ্রান্সের সঙ্গে ম্যাচ ছিল ইতালির। ইউরোর পর এই প্ৰথম মুখোমুখি হল এই দুই দল। ম্যাচের প্ৰথম তেরো সেকেন্ডেই ডান পায়ের জোরালো শটে ইতালির গোলে বল রাখেন বারকোলা। শটটি রুখতে পারেননি ডোনারুমা। এটাই নেশনস লিগের ইতিহাসে সব থেকে দ্রুততম গোল। এরপর ইতালির বক্সের দিকে চলতে থাকে এমবাপ্পের একটানা আক্রমণ। চাপ সামলে তিরিশ মিনিটে ফেদেরিকো দিমারকোর গোলে সমতা ফেরায় ইতালি। সান্দ্রো টোনালির ব্যাকহিল থেকে দারুণ এক ভলিতে ফ্রান্সের জালে বল জড়িয়ে দেন তিনি। ফ্রান্স খেলায় ফিরতে চাইলেও পাত্তাই পায়নি ইতালির আক্রমনের সামনে। দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠে স্পালেত্তির ইতালি। ৫০ মিনিটে দাভিদ ফারেত্তেসি দ্বিতীয় গোলে এগিয়ে দেন দলকে। গিয়াকোমো রাসপাদোরি ৭৪ মিনিটে তৃতীয় বারের জন্য বল পাঠিয়ে দেন ফ্রান্সের গোলে। তিন গোল হজম করে ঘরের মাঠে ম্যাচ হারল দিদিয়ের ডেসচ্যাম্পসের ফ্রান্স।

ম্যাচ জিতে ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি সংবাদ মাধ্যমে বলেছেন, “ইতালি ফুটবল ফুটবিলপ্রেমীদের দেশ। সাম্প্রতিক সময়ে আমরা অনেক হতাশ হলেও আজ আমি খুব আনন্দিত। দলের পারফরমেন্স এখন অনেক ভালো। ভবিষ্যতে আরও ভালো আশা করছি।” ফ্রান্সের বিরুদ্ধে জয়ের পর ১০ সেপ্টেম্বর ফ্রান্সের পরবর্তী প্রতিপক্ষ ইসরায়েল।

#UEFANationsLeague 

#ParkThePrincessStadium 

#FedericoDimarco 

About Post Author