স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ সেপ্টেম্বর: বিশ্বকাপ বাছাই পর্বে ফের হার ব্রাজিলের। দুঃস্বপ্ন পিছু ছাড়ছে না পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাগাতার তিন ম্যাচে হারের পর গত ম্যাচেই ইকুয়েডরের বিরুদ্ধে জয়ে ফিরেছিল দরিভাল জুনিয়রের শিষ্যরা। বুধবার প্যারাগুয়ের কাছে হেরে আবার ব্যাকফুটে ব্রাজিল। নবছর পর প্যারাগুয়ের বিরুদ্ধে হারল ব্রাজিল। অঘটন নীল-সাদা শিবিরেও। কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। যদিও তাতে পয়েন্ট টেবিলে তাঁদের স্থানের কোন পরিবর্তন হয়নি। ছয়টি ম্যাচ জিতে আঠারো পয়েন্টে এখনও শীর্ষে শেষ কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। চারটি হেরে দশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল।
আরও পড়ুন প্রয়াত ভারতীয় টেবিল টেনিসের ‘দ্রোণাচার্য’
প্রথমদিকের দুটি ম্যাচ জিতে ও একটি ড্র করে ব্রাজিল সাত পয়েন্ট পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়ররা। কিন্তু তারপর লাগাতার তিন ম্যাচ হারতে হয়। ২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকার দলগুলির মধ্যে বাছাই পর্বের খেলায় শোচনীয় পরিস্থিতির হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তারপর ইকুয়েডরের বিরুদ্ধে কিছুটা অক্সিজেন পেয়েছিল ব্রাজিল। বুধবার তাঁদের খেলা ছিল ইকুয়েডরের বিরুদ্ধে। তবে প্রত্যাবর্তনের পরিবর্তে আবার ধাক্কা খেল সাম্বার দেশ। ম্যাচ শুরুর প্রথমার্ধেই ব্রাজিলের গোলে বল পাঠান ইকুয়েডরের দিয়াগো গোমেজ। গোটা ম্যাচে বল নিজেরদের দখলে রাখলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। গোমেজের করা একমাত্র গোলে এগিয়ে থেকেই ম্যাচ জিতে নেয় এনার ভ্যালেন্সিয়ার দল।

একই দিনে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল টেবিল টপার আর্জেন্টিনা। একের পর এক ম্যাচ জিতে স্কালোনির দল রাজত্ব চালিয়ে এসেছে শেষ কয়েক দিনে। তাঁদের বিজয় রথে রাশ টানল নেস্টর লরেঞ্জোর কলম্বিয়া। সম্প্রতি কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েই ট্রফি ঘরে এনেছিলেন মেসিরা। এদিন মেসিহীন আর্জেন্টিনার থেকে সেই ম্যাচের বদলা নিল কলম্বিয়া। প্রমার্ধের পঁচিশ মিনিটেই জন আরিয়াসের সঙ্গে দ্রুত পাস খেলে গোল করেন ইয়েরসন মসকেরা। দ্বিতীয়ার্ধের আটচল্লিশ মিনিটে খেলায় সমতা ফেরায় আর্জেন্টিনা। নিকো গঞ্জালেসের গোলমুখী শট কলম্বিয়ার গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেয়। তারপর থেকেই পরিচিত ছন্দে আর দেখা যায়নি আর্জেন্টিনাকে। বল নিজেরদের দখলে রাখলেও স্কোরবোর্ডে পরিবর্তন আসেনি। বরং আর্জেন্টিনার ডিফেন্ডার কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজকে বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় কলম্বিয়া। পেনাল্টি শট নিতে এসে কোন ভুল করেননি হ্যমেজ রদ্রিগেস। ২-১ গোলে এগিয়ে থেকেই নির্ধারিত সময়ের শেষে ম্যাচ জিতে নেয় কলম্বিয়া।বুধবার বিশ্বকাপের বাছাই পর্বের আরও কয়েকটি ম্যাচ ছিল। একটি ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভেনেজুয়েলা। অন্যদিকে বলিভিয়া ২-১ গোলে হারিয়েছে চিলিকে।
#ArgentinaandBrazilFootball
#Copa America
#Latin America
#Ener Valencia
#Venezuela
#Chile


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক