Home » UEFA Nations League: শততম ম্যাচে হ্যারিকেনেই উজ্জ্বল ইংল্যান্ড, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ড্র জার্মানির

UEFA Nations League: শততম ম্যাচে হ্যারিকেনেই উজ্জ্বল ইংল্যান্ড, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ড্র জার্মানির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ সেপ্টেম্বর: নেশনস লিগে জয় ইংল্যান্ডের। জোড়া গোল করলেন অধিনায়ক হ্যারি কেন। দেশের হয়ে ওয়েম্বলিতে নিজের শততম ম্যাচে খেলতে নেমে দেশকে বড় জয় উপহার দিলেন হ্যারি কেন। একই দিনে লিগের আর এক ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল জার্মানি। রুদ্ধশ্বাস সেই ম্যাচ শেষ হল ২-২ গোলে।

আরও পড়ুন  Truck Strike: সাত দফা দাবিতে বুধবার থেকে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট , পুজোর মুখে বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

দেশের হয়ে শততম ম্যাচে সোনার টুপি উপহার পেয়েছেন একত্রিশ বছরের ইংলিশ স্ট্রাইকার। শেষ ইউরো ফাইনালে নাটকীয় হার হতাশ করেছিল ইংল্যান্ড শিবিরকে। তারপর নেশনস লিগের খেলায় আবার দারুন ছন্দে মাঠে ফিরেছেন তাঁরা। লিগের দল বিন্যাসে ইংল্যান্ডের গ্রুপ রয়েছে গ্রিস, আয়ারল্যান্ড ও ফিনল্যান্ড সহ মোট চারটি দল। প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে দুই গোলে হারিয়ে জিতেছিলেন হ্যারি কেনরা। দ্বিতীয় ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধেও ইংল্যান্ডকে একাই দুই গোলে জয় এনে দিলেন দলের অধিনায়িক। খেলা হয়েছে সম্পূর্ণ একতরফা। ইংল্যান্ডের গোল টার্গেট করে একটাও বল রাখতে পারেনি ফিনল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের ৫৭ ও ৭৬ মিনিটে জোড়া গোল করে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন বায়ার্ন মিউনিখ তারকা। এখন দুই ম্যাচ জিতে চার পয়েন্ট রয়েছে থ্রি লায়ন্সদের ঝুলিতে। গ্রুপ টপার গ্রীসও রয়েছে সমান পয়েন্টে। পরের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এদিকে নেদারল্যান্ডস-জার্মানির ড্র ম্যাচে পয়সা উসুল দর্শকদের। রেফারি খেলা শুরুর বাঁশি দেওয়ার দ্বিতীয় মিনিটেই রেইন্ডার্সের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ৩৮ মিনিটের মাথায় সমতা ফেরায় জার্মানির উন্ডাভ। এরপর প্রথমার্ধের সংযুক্ত সময়ে কিমিচের গোলে এগিয়ে যায় জার্মানি। বিরতি থেকে ফিরেই ৫০ মিনিটে গোল শোধ করেন ডামফ্রিস। তারপর আর কোন দলের গোল না হওয়ার খেলা শেষ পর্যন্ত ড্র হয়। বুধবার ড্র হয়েছে হাঙ্গেরি বনাম বসনিয়ার ম্যাচও। গোটা খেলায় দর্শকরা দেখেনি একটাও গোল। ম্যাচ শেষে স্কোরবোর্ডে উভয় দল থেকেছে গোল শূন্য। অন্য একটি ম্যাচে নর্থ ম্যাসিডনিয়ার কাছে দুই গোলে পরাস্ত হয়েছে আরমেনিকা।

#England
#Netherlands
#Germany 
#Nations League
#Euro Final
#Bayern Munich star
#Germany's Undav

About Post Author