সময় কলকাতা ডেস্ক, ১৮ অক্টোবর: যাদবপুর আর র্যাগিংয়ের অভিযোগ যেন সমার্থক হয়ে উঠেছে। গত বছর তুলনামূলক সাহিত্য বিভাগের প্রথম বর্ষের এক নবাগত ছাত্র স্বপ্নদ্বীপকে র্যাগিংয়ের জেরে প্রাণ হারাতে হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের শাস্তি এখনও মেলেনি। এরই মধ্যে ফের সেই একই বিভাগের আরও একটি ছাত্রকে স্বপ্নদ্বীপের মত করে দেওয়ার হুমকি ও সঙ্গে মারধরের অভিযোগ উঠল যাদবপুরে। রাজ্যজুড়ে থ্রেড কালচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে জুনিয়র চিকিৎসকরা। সেই অবহেই যাদবপুরে এই ধরনের হুমকির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: Krishnanagar Incident: কৃষ্ণনগর-কাণ্ডে সিট গঠন, তদন্ত করবে সিআইডিও জানালেন এডিজি দক্ষিণবঙ্গ
জানা গিয়েছে, যে ছাত্রকে হুমকি দেওয়া হয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের এক কর্মীর পুত্র। বিশ্ববিদ্যালয়ের কর্মী আবাসনেই থাকেন। পুজোর ছুটির ঠিক আগে ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েক জন সিনিয়র ছাত্রের হাতে তাঁর মারধর খাওয়ার ঘটনা যাদবপুরের আবাসনগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। যাদবপুর থানায় ইতিমধ্যে সিভিল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দুই ছাত্র এবং আরও কয়েক জনের নামে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৮, ১২৬ (২) প্রভৃতি ধারায় প্রথম বর্ষের ছাত্রটিকে আটকে রেখে গুরুতর আঘাতের অভিযোগ নথিবদ্ধ করা হয়।
আরও পড়ুন: ইএসআই হাসপাতালে আগুন: এক রোগীর মৃত্যু, কী বললেন হাসপাতাল সুপার?
আগামী রবিবার পর্যন্ত পুজোর ছুটি শেষ না হলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও পদক্ষেপ করা যাবে না বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, ‘‘পুজোর ছুটিতে ক্যাম্পাসে নিরাপত্তাকর্মী বেশি নেই। এখনই পদক্ষেপ করা মুশকিল।’’ অন্তর্বর্তী উপাচার্যও বলেন, ‘‘যা করার, পুজোর ছুটির পরেই করা হবে।’’ তবে প্রশ্ন উঠছে আবার বিশ্ববিদ্যালয়ে কোনও স্বপ্নদ্বীপ খুন যাতে না হয় তার জন্য নিরাপত্তা নিচ্ছে কর্তৃপক্ষ?


More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১