Home » BJP Candidate Announcment: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি, স্থানীয় মুখেই আস্থা পদ্ম শিবিরের

BJP Candidate Announcment: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি, স্থানীয় মুখেই আস্থা পদ্ম শিবিরের

সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবর: লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির যবনিকা পতনের পর, উপনির্বাচনে পাখির চোখ পদ্ম শিবিরের। যে ছয় কেন্দ্রে হবে উপনির্বাচন তাঁর মধ্যে পাঁচটি তৃণমূল অধিকৃত, একটিতে বেজিপি। এক থেকে ছয়ের লড়াইয়ে কোমর বেঁধে নেমে পড়েছে পদ্ম শিবির। উপনির্বাচনের প্রস্তুতি এখনও সেভাবে শুরু করেনি শাসক দল এবং বাম-কংগ্রেস কেউই। বিরোধীদের টেক্কা দিয়ে সবার আগেই ছয় উপনির্বাচন কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বিজেপি ।

আরও পড়ুনঃ Rahul Gandhi: ‘বিষ্ণোই গ্যাংয়ের পরবর্তী টার্গেট হওয়া উচিত রাহুল গান্ধী’, মন্তব্যের জেরে বিপাকে ওড়িয়া অভিনেতা

রাজ্যের যে ছয়টি বিধানসভা কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে সেগুলি হল, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট, সিতাই। শাসক দলকে হারাতে এবার চেনা মুখকেই অস্ত্র করেছে বিজেপি । উপনির্বাচন কেন্দ্রগুলিতে স্থানীয় নেতাদের হাতেই তুলে দেওয়া হয়েছে পদপ্রার্থীর টিকিট। সিতাই কেন্দ্রে প্রার্থী হয়েছেন দীপক কুমার রায়, মাদারিহাটের প্রার্থী রাহুল লোহার, নৈহাটি থেকে রূপক মিত্র, হাড়োয়ায় বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালড্যাংরায় অনন্যা রায় চৌধুরী গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়বেন। এই ছয় কেন্দ্রের মধ্যে একমাত্র বিজেপি অধিকৃত আলিপুরদুয়ারের মাদারিহাট, কার্যত রাহুলের জন্য সামনের রাস্তা তুলনামূলক সহজ। তবে হবে বাকি ৫ কেন্দ্র যেগুলি রয়েছে তৃণমূলের দখলে সেগুলিকে বিজেপিমুখী করতে অনেক কাঠঘর পোড়াতে হবে। তারপরেও জয়লাভ কঠিন। গত মঙ্গলবার রাজ্য বিজেপি, দলের সাধারণ সম্পাদকদ সহ কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব‌্যদের নিয়ে একটা মিটিংয়ে বসেছিল। সূত্রের খবর সেই মিটিংয়েই উপনির্বাচনের প্রচার প্রক্রিয়া কী হবে ও প্রার্থী তালিকা নিশ্চিত হয়ে গিয়েছিল।

আরও পড়ুনঃ Kunal Ghosh: ১ কোটি ৭০ লক্ষ! অরাজতকতা জিইয়ে রাখতে প্রতিবাদী অ্যাকাউন্টে টাকা ঢালার গুরুতর অভিযোগ তৃণমূলের

গত লোকসভা নির্বাচনে সন্দেশখালীকে অস্ত্র করে যে ফলাফলের আশা বিজেপি করেছিল তা সম্পূর্ণ বুমেরাং হয়ে যায়। বসিরহাট বিধানসভায় বিজেপি প্রার্থী সন্দেশখালীর রেখা পাত্রকে উড়িয়ে জয় লাভ করেন তৃণমূলের প্রয়াত নেতা হাজী নুরুল। এবার সামনেই ছয় কেন্দ্রের উপনির্বাচন, তারওপর আরজি কর কাণ্ডের দাবদাহে জ্বলছে রাজ্য রাজনীতি। এই প্রভাব নির্বাচনে পড়বে বলে নিশ্চিত রাজনৈতিক মহল। বিজেপিও এই উপনির্বাচনকে লোকসভার প্রতিশোধ হিসাবে কাজে লাগাতে তৎপর। তবে পিছিয়ে অনুমান করা হচ্ছে পিছিয়ে থাকবে না বামেরাও। আরজি কর কাণ্ডে বিজেপিকে চাপিয়ে সবচেয়ে বেশি আন্দোলনে দেখা গিয়েছে লাল ধ্বজা। কার্যত বামেদের ব্যালটে এবার ভোটের সংখ্যা লাফিয়ে বাড়তে পারে বলেও মত একাংশের।

About Post Author