Home » মাদারিহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল লোহার

মাদারিহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল লোহার

সানী রায়, সময় কলকাতা, ২০ অক্টোবর : মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহার। মাদারিহাট উপনির্বাচনে  বিজেপির প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছিলেন ১৭ জন। মাদারিহাটের প্রাক্তন বিধায়ক ও বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা তেমনটাই জানিয়েছিলেন। শেষপর্যন্ত মাদারিহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেলেন রাহুল লোহার। পেছনে পড়ে থাকলেন বাকিরা। বিজেপির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, উপনির্বাচনে রাহুল লোহার লড়বেন মাদারিহাটে।

আরও পড়ুন Rahul Gandhi: ‘বিষ্ণোই গ্যাংয়ের পরবর্তী টার্গেট হওয়া উচিত রাহুল গান্ধী’, মন্তব্যের জেরে বিপাকে ওড়িয়া অভিনেতা

দলীয় সূত্রে জানা গিয়েছে ১৩ নভেম্বর উপ-নির্বাচনে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে লড়বেন বিজেপির হয়ে রাহুল লোহার।১৩ তারিখ ভোট রয়েছে। ছটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। সেখানেই প্রার্থী তালিকা দিয়েছে বিজেপি।সেই তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়েই এই ভোট হতে চলেছে। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার পরপরই এবার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।একুশের নির্বাচনে মাদারিহাটে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের পর বিধায়ক পদ ছাড়েন।

দীর্ঘদিন ধরেই উপনির্বাচনে বিজেপির প্রার্থীপদ ঘিরে চর্চায় ছিল মাদারিহাট। উঠে এসেছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া দশরথ তিরকির নামও। তবে বিজেপি নেতৃত্ব উপনির্বাচনের বৈতরণী পার হতে মাদারিহাট কেন্দ্রে ভরসা রাখল রাহুল লোহারের ওপরেই। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে  আলিপুরদুয়ার কেন্দ্রের  প্রত্যেকটি বিধানসভা  আসনেই বিজেপির পায়ের তলায় মাটি অত্যন্ত মজবুত।।

মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহার #মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহার #মাদারিহাট বিধানসভা কেন্দ্র

আরও পড়ুন East Bengal Vs Mohun Bagan: হাড্ডাহাড্ডির লড়াই করে ডার্বি জয় মোহনবাগানের, হেরেই চলেছে ইস্টবেঙ্গল

 

About Post Author