সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর : বান্দ্রা স্টেশনে পদদলিত ৯। রবিবার সাতসকালে ট্রেনে ওঠার সময় ভিড়, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি থেকে বিপত্তি। পদদলিত হয়ে আহত হলেন অন্তত ৯ জন রেলযাত্রী।
রবিবার সকালে মুম্বাইয়ের বান্দ্রা রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে ওঠার সময় পদদলিত হয়ে কমপক্ষে নয়জন আহত হয়েছেন, সংশ্লিষ্ট এক আধিকারিক এমনটাই জানিয়েছেন।
দুর্ঘটনা রবিবার সকাল ৫ টা বেজে ৫৬ মিনিটে বান্দ্রা টার্মিনাসের এক নম্বর প্লাটফর্মে ঘটে। বৃহনমুম্মাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ট্রেন 22921 বান্দ্রা-গোরখপুর এক্সপ্রেসে চড়ার জন্য বেশ ভালো ভিড় ছিল। আর এই সময় ট্রেনে ওঠার সময় হুড়োহুড়ি পড়ে যায়। আহতদের ভাভা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । দীপাবলির ছুটির মধ্যে প্রচণ্ড ভিড়ের কারণে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

রেলসূত্রে আহতদের নাম জানানো হয়েছে। আহতরা হলেন- সাবির আব্দুল রেহমান (৪০), পরমেশ্বর সুখদার গুপ্ত (২৮), রবীন্দ্র হরিহর চুমা (৩০), রামসেবক রবীন্দ্র প্রসাদ প্রজাপতি (২৯), সঞ্জয় তিলকরাম কাঙ্গে (২৭), দিব্যাংশু যোগেন্দ্র যাদব (১৮), মহম্মদ
শরীফ শেখ (25), ইন্দ্রজিত সাহানি (19) এবং নুর মহম্মদ শেখ (18)। আর একটি সূত্রে জানা গিয়েছে আহতদের অধিকাংশই বিহারের বাসিন্দা যারা মুম্বাইয়ে থাকেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী , ১ নম্বর প্লাটফর্মে উপস্থিত কিছু মানুষ হাত না লাগালে ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি আরও বড় বিপদের কারণ হতে পারত।
বান্দ্রা স্টেশনে পদদলিত ৯ #বান্দ্রা স্টেশনে পদদলিত ৯
( চিত্র সৌজন্য x )
আরও পড়ুন ভালোবাসাই মৃত্যুর কারণ : সর্পদংশনে প্রয়াত ইউটিউবার ডিঙ্গো ডিঙ্কেলম্যান


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?