সময় কলকাতা ডেস্ক, ২৬ অক্টোবর: যোগীরাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় আগে থেকেই অস্বস্তিতে বিজেপি। এরইমধ্যে ধর্ষণে উত্তরপ্রদেশকে কার্যত টক্কর দিচ্ছে বিজেপি শাসিত আরও এক রাজ্য মধ্যপ্রদেশ। যোগীরাজ্যের ধর্ষণের রেকর্ড ভেঙে মধ্যপ্রদেশের ইন্দোর ও রেওয়া শহরে পর পর দুটি ভয়াবহ ধর্ষণকাণ্ডে শিউরে উঠছে দেশ। সম্প্রতি বঙ্গে আরজি কর কাণ্ডের পর থেকেই দেশজুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ। এদিন মধ্যপ্রদেশের ঘটনায় এবার নিন্দার ঝড় কেন্দ্র সরকারের দিকে।

স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে রেওয়ায়। নির্যাতিতা তরফে পুলিশকে জানানো হয়েছে গত ২১ অক্টোবর তাঁরা পিকনিকে গিয়েছিলেন। সেখানেই তাঁকে ধর্ষণ করেছে দুষ্কৃতীরা। ধর্ষণের দৃশ্য মোবাইলে রেকর্ড করার অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধর্ষণের পর তাঁরা নির্যাতিতা ও তাঁর স্বামীকে হুমকি দেয়, পুলিশকে বিষয়টি জানালে ধর্ষণের ভিডিয়ো অনলাইনে ছড়িয়ে দেবে। দম্পতির অভিযোগ পেয়েই তদন্তে নামে স্থানীয় পুলিশ। ইতিমধ্যেই কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
আরও পড়ুন: ফের আত্মহত্যা কোটায়, শেষ চিঠিতে বাবা-মায়ের কাছে ক্ষমাপ্রার্থী পড়ুয়া
ধর্ষণের অভিযোগ উঠেছে ইন্দোরেও। গত মঙ্গলবার একটি সিসি ফুটেজ থেকে ধরা পড়েছে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে অর্ধনগ্ন ও রক্তাক্ত অবস্থায় সদর বাজারের রাস্তায় হাঁটছে। বৌদ্ধিক অক্ষমতার সুযোগ নিয়েই ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক দিন মজুরের বিরুদ্ধে। ঘটনার খবর পেলে পুলিশ আরও ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে, ওই মহিলাকে সোনু নামে এক দিনমজুর তার আগে ধর্ষণ করেছে। পরে পুলিশি জেরার মুখে সোনু নিজের অপরাধ স্বীকারও করে নেয়।
প্রসঙ্গত, গত বছরে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর রাস্তায় হওয়া ধর্ষণ কাণ্ডের স্মৃতি বারংবার উস্কে দিচ্ছে এই ধরনের ঘটনা। সেবার সেপ্টেম্বর মাসে রক্তাক্ত অবস্থায় লোকের বাড়ির দরজায় দরজায় ঘুরে সাহায্য চাইতে থাকা এক ধর্ষিতা নাবালিকার কথা স্মরণে এলেও গা শিউরে ওঠে। জোড়া ধর্ষণের ঘটনায় শাসকদল কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। এদিন মুখ্যমন্ত্রী মোহন যাদবকে নিশানা করে রাজ্য কংগ্রেসের প্রধান জিতু পাটওয়ারি বললেন, “মুখ্যমন্ত্রী যখন লাডলি বহেনা যোজনার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত তখন একটি মেয়ে রাস্তায় ধর্ষিতা হয়ে ঘুরছে। মুখ্যমন্ত্রী নিজেকে ভগবান বলে দাবি করেন, অথচ ইন্দোরের রাস্তায় মহিলার বস্ত্রহরণ হচ্ছে। আর উনি চোখ বুজে আছেন।”


More Stories
মদ খাইয়ে আদিবাসী নাবালিকাকে গণ*ধ*র্ষণ
বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালিকা কন্যাকে ধ*র্ষণ করিয়ে বাড়িভাড়া মকুব
মুখ্যমন্ত্রীকে হুমকি, গ্রেফতার ১