Home » Amit Shah: বঙ্গে এসেই পরিবর্তনের ডাক অমিত শাহের, বনগাঁর মঞ্চ থেকেই নয়া প্রতিশ্রুতি

Amit Shah: বঙ্গে এসেই পরিবর্তনের ডাক অমিত শাহের, বনগাঁর মঞ্চ থেকেই নয়া প্রতিশ্রুতি

সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর: বঙ্গে এসেই নতুন প্রতিশ্রুতি অমিত শাহের। রবিবার বনগাঁয় গিয়েছিলেন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা, “বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার। এদিন পেট্রাপোল সীমান্তে যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন করলেন শাহ।

 

 

 

আরও পড়ুন :রাজ্যে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, পৌঢ়ের প্রাণহানিতে চাঞ্চল্য মুর্শিদাবাদে

কয়েকদিন আগেই বঙ্গে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে ‘দানা’ ঘূর্ণিঝড়ের কারণে মন্ত্রীর সেই উড়ান স্থগিত রাখা হয়েছিল। শনিবার উড়ান পেয়েছে গতি। অমিত শাহ এসে উপস্থিত হয়েছেন কলকাতায়। বঙ্গে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে শনিবার রাত ১০.২৫ মিনিটে অমিত শাহকে সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিএসএফের বিমান। দমদম বিমান বন্দর থেকে সোজা রাজারহাটের হোটেলে উঠেছেন শাহ। আজ, রবিবার সকালে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে কল্যাণী গিয়েছেন অমিত শাহ। তারপর আবার ফিরবেন কলকাতায়। ফিরে বিজেপির ‘সদস্য সংগ্রহ অভিযান’ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। এর পর বঙ্গে আসন্ন ছয় বিধানসভা আসনের উপনির্বাচন উপলক্ষে রাজ্য নেতৃত্বের সঙ্গে একদফা বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। শুভেন্দু-সুকান্তদের সঙ্গে বৈঠকেই বাংলায় বিজেপির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন তিনি। বৈঠক শেষে মধ্যাহ্নভোজ সেরে দুপুরেই ফিরতি বিমানে উঠবেন শাহ। সম্ভবত আজ সন্ধ্যাতেই দিল্লি পৌঁছে যাবেন তিনি।

আরও পড়ুন: গা ছমছমে সৌন্দর্য নিয়ে বিরাজমান ৫১ পীঠের অন্যতম ভ্রামরী দেবীর মন্দির

প্রসঙ্গত, সিবিআই আরজি কর কাণ্ডের প্রথম চার্জশিট শিয়ালদহ আদালতে জমা দেওয়ার পর নির্যাতিতার বাবা-মা অমিত শাহের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের দাবি জানিয়েছিলেন। খুব অসহায় লাগছে, জানিয়ে তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে মেইল করেছিলেন। তবে শাহের বঙ্গ যাত্রা স্থগিত হওয়ার সেই সাক্ষাৎ ব্যাহত হয়েছিল। তবে এবার আরজি কর কাণ্ডের পর এই প্রথম কোনও সর্বভারতীয় নেতা বাংলায় এসেছেন। কার্যত রাজ্য বিজেপি চাইছে অমিত শাহ  নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করুক। যদিও রবিবারের একাধিক কর্মসূচির মধ্যে এই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে।

About Post Author