Home » “সব পরিষেবা বন্ধ করে দেব”, ইউনুস সকরারকে কড়া হুঁশিয়ারি! চিন্ময় প্রভুর মুক্তির দাবি শুভেন্দুর

“সব পরিষেবা বন্ধ করে দেব”, ইউনুস সকরারকে কড়া হুঁশিয়ারি! চিন্ময় প্রভুর মুক্তির দাবি শুভেন্দুর

সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর: বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে প্রতিবাদের আগুনে জ্বলছে গোটা রাষ্ট্র। হাসিনা পরবর্তী ইউনুসের জামানায় হিন্দুদের ওপর হচ্ছে অত্যাচার, এই অভিযোগ আগেও শোনা গিয়েছে বহুবার। এদিন একাধিক জেলায় পথে নেমে প্রতিবাদে শামিল সনাতন হিন্দু সমাজের প্রতিনিধি। সেই আন্দোলনের আচঁ পৌঁছেছে এপার বাংলাতেও। মঙ্গলবার চিন্ময় প্রভুকে দ্রুত মুক্তির দাবি তুলে ইউনুস সরকারকে হুঁশিয়ারি দিলেন এ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সঙ্গে তাল মিলিয়ে এবিষয়ে দিল্লির মধ্যস্ততা দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: আপনার কাছে রয়েছে ৩৫ সেকেন্ড, নিচের দেওয়া ছবি দুটি থেকে জলদি ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

সোমবার বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের প্রতিনিধি ইসকনের চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকায়। এই খবর কানে আসতেই পড়শী দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আন্দোলন। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ইউনুসের বিরুদ্ধে মৌলবাদী আচরণের অভিযোগ তুলে শুরু করেছেন বিদ্রোহ। ঢাকা, চট্টগ্রাম-সহ দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিগর্ভ অবস্থা। দাবি একটাই ‘সম্মিলিত সনাতনী জোটে’র নেতার অবিলম্বে মুক্তি চাই।

আরও পড়ুন: মোরেনা শহরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২ মহিলা

আরও পড়ুন: International T20: আট ব্যাটার ফিরলেন রানের খাতা না খুলে, ৭ রানেই গুটিয়ে গেল ইনিংস, লজ্জার নতুন রেকর্ড টি-টোয়েন্টি ক্রিকেটে?

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রসঙ্গ উঠতেও ইউনুস সরকারকে তুলধনা করলেন শুভেন্দু। পড়শী দেশের এই অন্তর্বর্তী সরকারকে ‘মৌলবাদী’ তকমা দিয়ে তাঁর হুঁশিয়ারি,  “চিন্ময় প্রভু ওখানে সনাতন হিন্দু সমাজের সম্মানীয় প্রতিনিধি। সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে তিনি লড়াই করছেন। তাঁকে দ্রুত না ছেড়ে দিলে আমরা সব পরিষেবা বন্ধ করে দেব। মনে রাখবেন, এখান থেকে কিন্তু সমস্ত পণ্য পৌঁছয় ওপার বাংলায়।” অন্যদিকে একই সুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্তর দাবি, এবিষয়ে দেশের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর মধ্যস্ততা করুক।

আরও পড়ুন: Enforcement Directorate: চিটফান্ড দুর্নীতি নিয়ে ফের সক্রিয় ইডি, মঙ্গলবার অভিযান কলকাতার বিভিন্ন প্রান্তে

About Post Author