Home » মোরেনা শহরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২ মহিলা

মোরেনা শহরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২ মহিলা

সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর : ভয়াবহ বিস্ফোরণ মধ্যপ্রদেশের মোরেনা শহরে। মোরেনা শহরে মধ্যরাতের দিকে একটি বিস্ফোরণে তিনটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের জেরে বাড়ি কমপক্ষে দুই মহিলার মৃত্যু হয়েছে এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছে, মঙ্গলবার সকালে একজন পুলিশ আধিকারিক এমনটাই জানিয়েছেন। মোরেনা শহরে ভয়াবহ বিস্ফোরণ ঘটার পেছনে কারণ এখনও সুস্পষ্ট নয়, এমনটাই জানিয়েছে প্রশাসন।

প্রশাসনিক সূত্রের খবর, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।স্থানীয় সূত্র  মতে, চারজন মহিলার মৃত্যু হয়েছে। মোরেনা-র রাঠোর কলোনিতে ঘটনার পর কিছু লোক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে , জানিয়েছেন ওই আধিকারিক।পুলিশ সুপার সমীর সৌরভ বলেছেন, কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে স্থানীয় সূত্র মতে, বিস্ফোরণের পেছনের কারণ অবৈধভাবে বাজি মজুত রাখা।

মৃতদের চিহ্নিত করা হয়েছে। তবে সরকারি ভাবে না বলা হলেও মনে করা হচ্ছে মৃত্যুর সংখ্যা ৪। একটি সূত্রে বলা হয়েছে  বৈজয়ন্তী কুশওয়াহা, তার ৪৫ বছর বয়সী মেয়ে বিমলা কুশওয়াহা, এবং বিদ্যা রাঠোর (৫০) এবং পাশের বাড়ির পূজা রাঠোর।

আরও পড়ুন পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ হুগলিতে, প্রতিবেশীর বিছানা থেকে উদ্ধার বিবস্ত্র দেহ 

সমীর সৌরভ জানিয়েছেন, উদ্ধার অভিযান চলছে এবং বিস্ফোরণের কারণ খুঁজে বের করার জন্য একটি ফরেনসিক দলও ঘটনাস্থলে যায়। এই বিস্ফোরণ কী কারণে ঘটে থাকতে পারে এখনও না জানা গেলেও বিস্ফোরণের প্রাবল্য অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।।

মোরেনা শহরে ভয়াবহ বিস্ফোরণ #মোরেনা শহরে ভয়াবহ বিস্ফোরণ

আরও পড়ুন Enforcement Directorate: চিটফান্ড দুর্নীতি নিয়ে ফের সক্রিয় ইডি, মঙ্গলবার অভিযান কলকাতার বিভিন্ন প্রান্তে

About Post Author