সময় কলকাতা ডেস্ক, ২৫ নভেম্বর: নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জেতার পরই ‘বড়মা’ দর্শনে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার প্রথমবার এই মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ৩টে নাগাদ সেখানে গিয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর আবির্ভাবে নিরাপত্তা রক্ষী দিয়ে মুড়ে ফেলা হল গোটা এলাকা। পুলিশি ঘেরাটোপে মন্দির দর্শন করেন তিনি। এদিন মমতার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তীরা। এদিন মন্দির থেকে বেরিয়ে মাইক্রোফোন হাতে মমতা বলেন, “কেউ আমার গোত্র জিজ্ঞেস করলে বলি, ‘মা-মাটি-মানুষ’।”

আরও পড়ুন: “সব পরিষেবা বন্ধ করে দেব”, ইউনুস সকরারকে কড়া হুঁশিয়ারি! চিন্ময় প্রভুর মুক্তির দাবি শুভেন্দুর
মঙ্গলবার নৈহাটি বড়মার মন্দিরে পুজোর থালা হাতে কিছুক্ষন পুজো দিতে দেখা গেল মমতাকে। পুজো দিয়ে মন্দিরের বাইরে আসতেই হাতে তুলে নিলেন মাইক্রোফোন। মন্দিরের সামনে বেরিকেট দেওয়া, তার কানায় কানায় ভরা জনজোয়ার। জনতার উদ্দেশে এদিন মুখ্যমন্ত্রী বলেন’ “আজ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এসেছেন এখানে, এটাই বড়মার টান। আমি যেখানেই পুজো দিতে যাই আমায় পুরোহিত জিজ্ঞেস করেন, আপনার গোত্র কী? আমি বলি আমার গোত্র একটাই, ‘মা-মাটি-মানুষ। এরপর মা কালীর দীর্ঘ মন্ত্রচ্ছারনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর যোগ করেছেন, “আজ আমাদের সংবিধান দিবস। ৭৫ বছর পূর্ণ হল। মনে রাখবেন এটাই ভারতের সংবিধান, উই আর টুগেদার, উই আর সেকুলার, উই আর উইনাইটেড।” বক্তৃতা শেষ করার আগে মন্দির কর্তৃপক্ষ সহ স্থানীয় নেতৃত্বকে বিশেষ ধন্যবাদ জানাতে ভুলেননি তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন: মদের আসরে বন্ধুর বউকে নিয়ে কটূক্তির জেরেই খুন পরিতোষ! নতুন তথ্য দত্তপুকুর হত্যাকাণ্ডে
প্রসঙ্গত, এবারের উপনির্বাচনে নৈহাটি থেকে প্রায় ৫০ হাজার ভোটে জিতেছেন তৃণমূলের সনৎ দে। এই ব্যবধান আগের বিধায়ক পার্থ ভৌমিকের ব্যবধানকেও পেরিয়ে গিয়েছে। তবে এই জয় আরও একদিক থেকে ব্যতিক্রমী। কারণ, এবার সনৎ দে-র সমর্থনে নেমেছিলেন ময়দানের তিন প্রধান। তা নিয়ে অনেক তর্ক-বিতর্ক তৈরি হলেও, সকল সমালোচনা উড়িয়ে জনসমর্থন আদায় করেছেন দক্ষ ক্রীড়া সংগঠক সনৎ দে। মাস ছয় আগে লোকসভা ভোটেও বারাকপুর আসনটি বিজেপির অর্জুন সিংয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিক। ফলে জোড়া জয়ের আনন্দে ভাসছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তার মাঝেই তৃণমূল সুপ্রিমোকে পেয়ে গালভরা হাঁসি দেখা গেল পার্থ ভৌমিকদের মুখে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?