Home » কলকাতায় রহস্যমৃত্যু পুলিশের! অভিযোগ খোদ স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে

কলকাতায় রহস্যমৃত্যু পুলিশের! অভিযোগ খোদ স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বর:  কলকাতায় রহস্যমৃত্যু খোদ জনতার রুক্ষকের। নিজের বাড়ি থেকেই মৃতদেহ উদ্ধার আলিপুর থানার এএসআই শংকর চট্টোপাধ্যায়ের। প্রতিবেশী সূত্রে খবর, পরিবারের অত্যাচারের মৃত্যু হয়েছে শংকরের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে রিজেন্ট পার্ক থানা এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের স্ত্রী ও পুত্রের শাস্তির দাবিতে সরব এলাকাবাসী।

আরও পড়ুন: বারাসাত উড়ালপুল বন্ধ থাকছে চারমাস : যানজট এড়াতে কী সিদ্ধান্ত নিল প্রশাসন?

পুলিশ সূত্রে খবর, মৃত নাম শংকর চট্টোপাধ্যায় আলিপুর থানার এএসআই পদে কর্মরত ছিলেন। শারীরিক সমস্যার ভুগছিলেন শেষ কয়েকদিন ধরে। হাঁটতে সমস্যা হচ্ছিল, যার জেরে ছুটিতে ছিলেন তিনি। চিকিৎসা চলছিল বাঙুর হাসপাতালে। শুক্রবার সকালে হঠাৎ প্রতিবেশীরা জানতে পারেন শংকরবাবুর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকেই প্রতিবেশীরা অভিযোগ তুলেছেন মৃতের ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে। তাঁদের বক্তব্য, দিনের পর দিন মৃত পুলিশকর্মীর উপর অত্যাচার চালাতো তার স্ত্রী ও ছেলে। রীতিমতো মারধর করা হতো। রাস্তায় ফেলেও প্রৌঢ়কে মারা হয়েছে বলে অভিযোগ তুলেছে তাঁরা। জানা গিয়েছে, ঠিক মতো দু’বেলা খেতেও দেওয়া হত না শংকরকে।

আরও পড়ুন: “চিন্ময়কৃষ্ণের আন্দোলনকে সমর্থন করে ইসকন”, চিন্ময় প্রভু নিয়ে অবস্থান বদল ইসকনের!

পুলিশ আপাতত অপেক্ষা করছে ময়নাতদন্তে রিপোর্টের। রিপোর্ট এলেই স্পষ্ট হবে, খুন নাকি অসুস্থতার কারণেই মৃত্যু তা স্পষ্ট হবে। এই বিষয়ে মৃতের ছেলে ও স্ত্রীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পায়নি পুলিশ।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসরা পেরেছেন ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

About Post Author