Home » জামিনে মুক্তি পেয়ে ৬ জনকে খু*ন করল যৌ*ন হেনস্থায় অভিযুক্ত

জামিনে মুক্তি পেয়ে ৬ জনকে খু*ন করল যৌ*ন হেনস্থায় অভিযুক্ত

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১১ জুলাই : যৌন হেনস্থার অভিযোগে পাকড়াও হওয়ার পর জামিন পেয়ে এক রাতের মধ্যে অভিযোগ কারিনী এবং নিজের পরিবারের ৬ জনকে খুন। তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় যৌন হেনস্থার মামলায় জামিনে মুক্ত এক ব্যক্তি একই রাতে মোট ৬ জনকে নৃশংসভাবে খুন করেছে। অভিযুক্ত ৩৫ বছর বয়সী পি রাজকুমার নাবালক নাবালিকাদের নাবালিকাদের  যৌন সুরক্ষার জন্য পসকো (POCSO) আইনে দায়ের হওয়া মামলার অভিযোগকারী কিশোরী, তার মা, দিদিমা এবং প্রতিশোধের বশবর্তী হয়ে নিজের স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।শুক্রবার ২০২৬ সালের ১০ জুলাই শুক্রবার রাতে তেলেঙ্গানার শাবাদ মণ্ডলে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী অভিযুক্ত কৃষক পি রাজকুমার সম্প্রতি ২০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে জেল থেকে মুক্ত হয়। জেল থেকে বেরোনোর পর থেকেই সে প্রতিশোধ নেওয়ার ছক কষছিল। শুক্রবার রাতে সে পরপর দুটি গ্রামে গিয়ে এই হত্যাকাণ্ড চালায়। অভিযুক্ত রাজকুমার প্রথমে শাবাদ এলাকায় ১৭ বছর বয়সী ওই নাবালিকার বাড়িতে চড়াও হয়। সে নাবালিকার মা (৪২) ও দিদিমাকে (৬০) ঘরের ভেতর ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর কিশোরীকে জোরপূর্বক গাড়িতে তুলে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকেও হত্যা করে এরপর রাজকুমার নিজের গ্রামে ফিরে আসে এবং ঘুমন্ত অবস্থায় নিজের স্ত্রী পার্বতী সরিতা (৩০) এবং তাদের ৪ বছর ও ১৮ মাস বয়সি দুই ছেলেকেও নৃশংসভাবে খুন করে।।

About Post Author