সময় কলকাতা ডেস্ক, ১৯ জুলাই : বিশ্বকাপে লড়াই -পাল্টা লড়াইয়ের রুদ্ধশ্বাস ম্যাচে দশ গোল তবুও এমবাপে হারলেন তবে একইদিনে এমবাপে মেসিকে পেছনে ফেললেন । ২০২৬ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড ফ্রান্সের তৃতীয় স্থান নির্ধারণকারী খেলায় দশ গোল হল। ইংল্যান্ড ফ্রান্সকে হারালো ৬-৪ গোল। জোড়া গোল করলেন এমবাপে, মেসির চেয়ে বেশ কিছুটা এগিয়ে গেলেন গোল্ডেন বুটের দৌড়ে । প্রসঙ্গত মেসি এবারের বিশ্বকাপে ৮ টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন এবং রবিবার রাতেই মেসির দল আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে স্পেনের বিরুদ্ধে।
আর্জেন্টিনার বিরুদ্ধে রক্ষণাত্মক খেলে সেমিফাইনালে এগিয়ে থেকেও হেরে যাওয়া ইংল্যান্ড কিন্তু তৃতীয় স্থান দখলের লড়াইয়ে দুর্দান্ত খেলল ফ্রান্সের বিরুদ্ধে। বিশেষ করে প্রথমার্ধে। প্রথমার্ধেই তারা ৪-০ গোলে এগিয়ে যায়। হ্যারি কেন, বেলিংহ্যাম, গর্ডন, অ্যান্ডারস্যারদের প্রথম একাদশে না রেখেই খেলতে নেমেছিল ইংল্যান্ড। হ্যারিকেনের অনুপস্থিতিতে নেতৃত্ব দিলেন রাইস এবং তিন মিনিটের আগেই দুর্দান্ত প্রথম গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। ১৮ মিনিটে দ্বিতীয় গোল কনসা-র। অতঃপর সাকা জোড়া গোল করেন। দ্বিতীয়ার্ধে চারটি পরিবর্তন করে খেলতে নেমে ফ্রান্স ম্যাচের দখল নিয়ে নেয়। একটা সময় খেলার ফলাফল ৪-৩ হয়ে যায়। এমবাপে জোড়া গোল করেন। একই বিশ্বকাপে দশ গোল করার রেকর্ড কারো নেই যা করে ফেলেন এমবাপে। অন্যদিকে, ওলিসে এবারের বিশ্বকাপে ষষ্ঠ এসিস্ট করে পেলেকে ছুঁয়ে ফেলেন। খেলার একদম শেষভাগে ইংল্যান্ড পেনাল্টি পায়। সাকার হ্যাটট্রিক-এর সৌজন্যে ইংল্যান্ড ৫ -৩ ব্যবধানে এগিয়ে গেলেও খেলার নাটক বাকি ছিল। ডেম্বেলে সংযোজিত সময়ে ফ্রান্সের হয়ে গোল করে ব্যবধান কমিয়ে দেন। খেলার শেষ বাঁশি বাজার আগে একক দক্ষতায এবারের বিশ্বকাপে নিজের সপ্তম গোল করে ইংল্যান্ডের জয় সুনিশ্চিত করে দেন পরিবর্ত খেলোয়াড় হিসেবে এদিন মাঠে নামা বেলিংহ্যাম।।
এমবাপে মেসিকে পেছনে ফেললেন #ফিফাবিশ্বকাপ#এমবাপে#মেসি
আরও পড়ুন ভারতে খেলতে আসবেন রোনাল্ডো! জল্পনার উস্কে দিল আল নাসের


More Stories
তৃতীয় স্থান নির্ধারণের লড়াইয়ে নজর এমবাপের দিকে
আর্জেন্টিনার বিরুদ্ধে ইংল্যান্ডের পরাজয়ের কারণ কী?
ফ্রান্সকে ছিটকে দিয়ে স্পেন বিশ্বকাপ ফাইনালে