সময় কলকাতা ডেস্ক:- পক প্রণালীতে শ্রীলঙ্কার নৌসেনা নির্বাচারে গুলি চালালো ভারতীয় মৎস্যজীবীদের ওপর! গুরুতর আহত হয়েছেন সাতজন ভারতীয় মৎস্যজীবী। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাল ভারত। ঘটনার ব্যাখ্যা চেয়ে তলব করল কলোম্বোর রাষ্ট্রদূতকে। মঙ্গলবার সকালে ডেলফ্ট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমা ডিঙোনের অভিযোগে ১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে শ্রীলঙ্কার নৌসেনা। সেই সময় নৌসেনার গুলিতে গুরুতর আহত হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা।
এই প্রথম নয়, গত বছরও কচ্চতিভু দ্বীপের কাছে শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদারি জাহাজ ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকা নিশানা করে গুলি চালিয়েছিল। ওই ঘটনায় দুজন মৎস্যজীবী নিহত হয়েছিলেন। বিশেষজ্ঞদের বক্তব্য, ভারতের চারপাশে প্রবলভাবে ভারত বিরোধিতা বাড়ছে। পাকিস্তান বরাবর মাথা ব্যথার কারণ ছিলই। সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক ভাবে বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। অন্যদিকে দ্বীপরাষ্ট্রেও পাল্টা হাওয়ার ছোঁয়া। গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ন্যাশনাল পিপল্স পাওয়ার বাম জোটের নেতা অনুরাকুমার দিশানায়েক। সে দেশের রাজনীতিতে তিনি ‘ভারতবিরোধী’ এবং ‘চিনপন্থী’ হিসাবে পরিচিত। যদিও গত বছর ডিসেম্বর মাসের শেষদিকে ভারত সফরে এসেছিলেন শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েক। ভারতের পক্ষ থেকে তাকে উষ্ণ উভ্যর্থনা জানানো হয়। দেওয়া হয় সেনাবাহিনীর গার্ড অফ অনার। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এমনকি নৈশব খোঁজে রাষ্ট্রপতি ভবনেও উপস্থিত ছিলেন শ্রীলংকার প্রেসিডেন্ট।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৩ জন মৎস্যজীবীর মধ্যে তিনজন অল্প আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা হয়েছে। গুরুতর আহতদের জাফনা টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, “জাফনার হাসপাতালে চিকিৎসাধীন মৎস্যজীবীদের দেখভাল করছেন জাফনার ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা।” এই ঘটনা যথেষ্ট ক্ষুব্ধ নয়াদিল্লি। কলোম্বোর রাষ্ট্রদূতকে ডেকে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক