Home » দিল্লির নির্বাচনে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু, লড়াই এবার হাড্ডাহাড্ডি

দিল্লির নির্বাচনে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু, লড়াই এবার হাড্ডাহাড্ডি

দিল্লির নির্বাচনে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু, লড়াই এবার হাড্ডাহাড্ডি

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি:- দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটদান বুধবার সকাল থেকে শুরু হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত ভোটের সাড়ে শতাংশ ছিল ৮.৯ শতাংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ,কংগ্রেস নেতা রাহুল গান্ধী ,বিদেশ মন্ত্রী জয়শঙ্কর সকাল-সকাল নিজের নিজের বুথে ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন গণতন্ত্রের এই উৎসবে সবাইকে অংশ নেয়ার জন্য। উল্লেখ্য আপ দিল্লিতে লড়ছে ক্ষমতা ধরে রাখার জন্য। গত বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এবার বিজেপি আপ্রাণ চেষ্টা করছে আরবিন্দ কেজরিওয়ালকে ক্ষমতা থেকে সরাতে।

কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে একটি আসনও পায়নি। কংগ্রেসের আশা তারা অন্তত ২০টি আসনের শক্তিশালী লড়াই এর জায়গায় রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অতশী বলেছেন তাঁরা একটা ধর্মযুদ্ধ লড়ছেন। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন গুন্ডাগরদি শেষ পর্যন্ত জিততে পারবে না। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে নেমে আপকে বিদ্ধ করেছেন আ-পদা‌ বলে। হিন্দিতে যার মানে বিপদ। বেলা যত গড়াচ্ছে বুথে ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত নির্বাচনে তুলনায় এই নির্বাচনে ভোটিং পার্সেন্টেজ বাড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা

About Post Author