সময় কলকাতা ডেস্ক, ২৩ জুন : ভবানীপুরের ভোটের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার কল্যান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ সওয়াল করলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তার মক্কেলকে বিধানসভা ভোটে অন্যায় ভাবে হারানো হয়েছে, এমনকি গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি খোদ প্রার্থীকে। গণনা কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয় কাউন্টিং এজেন্টকে। নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল ও এস আই আর পর্বের পর্যবেক্ষক কল্যান গুপ্তকে নিয়ে প্রশ্ন তুলে জিজ্ঞাসাচিহ্ন রাখা হয়েছে। বলা হয়েছে ৪৪ হাজার নাম্বার করেছে ভবানীপুর কেন্দ্র থেকে আর প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে হেরেছেন ১৩ হাজার ভোটে।বিচারপতি গৌরাঙ্গকান্ত জানান, গণনাকেন্দ্রের সমস্ত সিসিটিভি ক্যামেরা, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট মেশিন সব সংরক্ষণ করতে হবে। কোনও কিছু নষ্ট করা যাবে না। নির্বাচন সংক্রান্ত সব কিছু সংরক্ষণ করে রাখতে হবে। তিন সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত।।
ভবানীপুরের হারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা -কল্যাণ, কী হল শুনানিতে
Oplus_131072


More Stories
ছাত্র শাসন মামলায় শিক্ষকের জামিন, আদালতের যুগান্তকারী বার্তা
যোগা, নামাজ, রেডরোড ও “হরিদাস পাল”
হকার উচ্ছেদ, বুলডোজার রায়