সময় কলকাতা ডেস্ক, ২৩ জুন : একদা তিনি ডিএ নিয়ে সরকারি কর্মীদের আন্দোলনের শরিক ছিলেন, তিনি সরকারি কর্মীদের ডিএ-র বিষয়, বকেয়া ডিএ ও সপ্তম পে কমিশনের বিষয় গুরুত্ব সহকারে ভাবছেন এবং একটু সময় পেলেই সবকিছুই পাওনা মিটিয়ে দেওয়া হবে- রাজ্যের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের পরে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ঠিক কী বললেন শুভেন্দু অধিকারী?
প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিক্ষা দেওয়ার মত করে দু-তিন শতাংশ ডিএ বাড়াতেন, এবং কিছু বললে সেক্ষেত্রে বলতেন ঘেউ ঘেউ করবেন না, ৪২ শতাংশ ডিএ ফারাক ছিল, সেই ফারাক ২০ শতাংশতে নামিয়ে আনা হয়েছে, স্বপন দাশগুপ্তকে আরেকটি অর্থবর্ষে বাজেট পেশ করতে দিন, জানালেন শুভেন্দু অধিকারী । বর্ধিত ডিএ অক্টোবর মাস থেকেই চালু হয়ে হাতে পাওয়া যাবে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এও জানিয়েছেন, ডিএ এবং বকেয়া ডি এ দুটোকে গুলিয়ে ফেললে চলবে না, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত যে ডিএ বাকি আছে তা ফান্ডে টাকা এলেই মিটিয়ে দেওয়া হবে। সপ্তম পে কমিশন ২০২৭ সালের জানুয়ারির মধ্যেই লাগু হবে এবং ২০১৮ ২৯ বর্ষের অষ্টম পে কমিশন যাতে চালু করা হয় তা বিচার বিবেচনা করা হচ্ছে, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।।


More Stories
কারাবাসভোগীদের ১০০০০ টাকা ভাতা চালু করল বিজেপি সরকার
নতুন বাজেটে কতটা খুশি রাজ্য সরকারি কর্মীদের সংগঠন?
পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?