সময় কলকাতা ডেস্ক:- প্রেমে আঘাত পেয়ে প্রকাশ্য রাস্তায় নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। রক্তাক্ত অবস্থাতেই রাস্তায় পথচলতি মানুষকে তাঁর অনুরোধ, ‘মেয়েটি বিশ্বাসঘাতকতা করেছে। তাই গলায় ছুরি চালিয়েছি। একটু ছবি তুলে দিন আমার মোবাইলে। ভাইরাল করব।’ সাড়া ফেলে দেওয়া এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ ডোমজুড়ের সরস্বতী ব্রিজের কাছে বিপন্নপাড়ায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের জঙ্গলপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি প্রশান্ত সিংহ রানা। বাড়ি ঝাড়খণ্ডে। বেশ কয়েক বছর ডোমজুড় এলাকায় কারখানায় কাজ করেন। আজ রাত সাড়ে নটা নাগাদ রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপরই রাস্তার পাশে এক দোকানদারকে অনুরোধ করেন ওই ছবি তার মোবাইলে তুলে দিয়ে ভাইরাল করে দিতে। বারবার বলতে থাকেন কোন মহিলা তাকে ঠকিয়েছে। মিনিট কয়েকের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। তার মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির বাড়িতেও খবর দেবার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমের সম্পর্কে চিড় ধরার কারণে এই ঘটনা।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম