সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বর : অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশের তরফে প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে রয়েছে বেশ কিছু কারণ ।
স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিবাহবিচ্ছেদের মামলা চলছিল, তিনি সন্তানকে নিয়ে বীরভূমের রামপুরহাটের কুশুম্বা গ্রামে বাপের বাড়িতেই বসবাস করছিলেন। দীর্ঘদিনের মানসিক অবসাদ, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো এবং স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আইনি মামলার জেরে তৈরি হওয়া চরম হতাশার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায় আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে কী কারণ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির দোতলার ঘর থেকে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত তরুণী গত চার-পাঁচ বছর ধরে মানসিক অবসাদগ্রস্ত ছিলেন এবং তাঁর চিকিৎসা চলছিল।বছরখানেক আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বোলপুর হাইস্কুলের তৃতীয় শ্রেণির (গ্রুপ-সি) চাকরি হারিয়েছিলেন তিনি। তাঁর নাম অবৈধভাবে নিযুক্তদের তালিকায় ছিল। অন্যদিকে স্বামীর সঙ্গে তাঁর বনিবনা না হওয়ায় বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। সব মিলিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন বৃষ্টি।।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!