সময় কলকাতা ডেস্ক:- ঘিবলির জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। ঘিবলি কী? সেটা এ কদিনে কম বেশি জেনে গেছেন বিশ্বের সকলেই। এবার প্রশ্ন হল, এই ঘিবলি মানুষের জীবনে ঠিক কতটা তাৎপর্যপূর্ণ?
ঘিবলি ব্যবহার করে কম বয়সী থেকে বেশি বয়সী সকলেই তৈরি করে চলেছেন নিজেদের কার্টুন ছবি। এমন বিশ্বের সব তাবড় তাবড় লোকেরাও পিছ পা নন এই ট্রেন্ড থেকে।
দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ফুটবলার মেসি সকলেই গা ভাসিয়েছেন এই ট্রেন্ডে।
তবে চিন্তার বিষয় হল, এআই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স তথা চ্যাট জিপিটি ব্যবহার করে বর্তমানে দেশে তৈরি হচ্ছে বহু ভুয়ো আধার ও প্যান কার্ড। যা ডেকে আনতে চলেছে বিপদ।
ঘিবলির সাহায্যে অ্যানিম ছবি তৈরির সময় সবার ছবি রেখে দিচ্ছে এআই যা থেকে আশঙ্কা বাড়ছে সাইবার ক্রাইমের।
ইতিমধ্যে, এসব বিষয় নিয়ে তদন্ত শুরু করেছেন সাইবার বিশেষজ্ঞরা। এআই-এর নয়া প্রযুক্তি নিয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর