সময় কলকাতা ডেস্ক, ১৫ অগাস্ট : স্বাধীনতা দিবস ও ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষ্যে ইংরেজি অর্থ গুলিয়ে ফেললেন শান্তনু ঠাকুর, করে বসলেন বিতর্কিত মন্তব্য। আভিধানিক অর্থ না জেনে ভারতের অভিধান থেকেই মুছে ফেলতে বললেন ইন্ডিপেন্ডেন্স ডে কথাটিকে। এই আবেদন নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বলেও জানিয়েছেন শান্তনু ঠাকুর।
বিতর্কিতভাবে ১৫ ই আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত না করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। শনিবার পেট্রাপোলে শান্তনু ঠাকুর বলেন, ইন্ডিপেন্ডেন্স ডে নামটি স্বাধীন ভারতের অভিধান থেকে মুছে ফেলা উচিত। কারণ হিসেবে তিনি দেখান, ব্রিটিশ ভারতে আসার আগে ভারত আর্থিকভাবে নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট ছিল। তার প্রশ্ন, তাহলে কিসের ইন্ডিপেন্ডেন্স ডে? বিশেষ্য এবং বিশেষণ গুলিয়ে ফেলে ইংরেজি ইন্ডিপেন্ডেন্সের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কথাদুটিকে তালগোল পাকিয়ে ফেলেন মন্ত্রী। স্বাধীন ও স্বনির্ভর দুটি কথার মধ্যে ফারাক বুঝে উঠতে না পেরে ইন্ডিপেন্ডেন্টস ও ইন্ডিপেন্ডেন্টকে একাকার করেন শান্তনু ঠাকুর এবং তার বক্তব্যের যুক্তি হিসেবে তাত্ত্বিকভাবে কার্যত প্রাচীন ভারতের অর্থনৈতিক অবস্থা তুলে ধরার চেষ্টা করেন। তবে তাঁর গোড়ায় গলদ থেকে যাওয়ায় স্বাধীনতা এবং স্বনির্ভরতা দুটি কথার অর্থকে তিনি একইভাবে তুলে ধরেন। এরকম একটি দৃষ্টিকোণ থেকে ইন্ডিপেন্ডেন্স ডে কথাটি তুলে দেওয়ার প্রস্তাব রেখে নতুন বিতর্কের জন্ম দিলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।।


More Stories
আরজিকর কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!