সময় কলকাতা ডেস্ক:- তাপপ্রবাহের কারণে পুড়ছে একাধিক জেলা। সপ্তাহের শেষে শনিবার দুপুরে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণ বঙ্গের সাত জেলায়। তবে, এর মাঝেও স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকে হাওয়া বদল হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রবিবার থেকে।
এদিকে উত্তরবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসে বইতে পারে। দার্জিলিং-সহ বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
শনিবার দুপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অথবা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে। জেলাগুলো হল বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মালদা।
শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। গত ৩ দিনের মতোই অসহনীয় পরিস্থিতি থাকবে আজ দুপুরেও। চড়া রোদ এবং অসহ্য গরমের মধ্যেই আজকের দিন কাটাতে হবে কলকাতাবাসীকে। হওয়া বদল শুরু হতে পারে রবিবার থেকে।
শুক্রবার রাতের তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি বেশি। আজ রাতে তা আরও কিছুটা বাড়তে চলেছে। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি। আজ দুপুরে তাপমাত্রা ৩৬ এর ঘরে পৌঁছবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৮৯ শতাংশ।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের