Home » ইসরোর ১০১ তম অভিযান ব্যর্থ,মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন ব্যর্থ হল

ইসরোর ১০১ তম অভিযান ব্যর্থ,মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন ব্যর্থ হল

সময় কলকাতা ডেস্ক:-ইসরোর ১০১ তম অভিযান রবিবার সকালে ব্যর্থ হল। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশে বরাবরই উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ইসরোর পদক্ষেপ সফল হয়েছে। তবে রবিবার সকালে মহাকাশে ইওএস- ০৯ কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে প্রতিস্থাপন করা যায়নি। রবিবার ভোর পাঁচটা ৫৯ মিনিটে অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৬১ রকেট ইওএস -০৯ কৃত্রিম উপগ্রহটিকে নিয়ে মহাকাশে রওনা দেয়। যান্ত্রিক গোলযোগের কারণে শেষ মুহূর্তে অভিযান বাতিল করতে বাধ্য হয় ইসরো। মিশনের তৃতীয় ধাপে গিয়েই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ইসরোর ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটির ওজন ছিল ১ হাজার ৬৯৬ কেজি। সান সিংক্রোনাস পোলার অরবিটে এই উপগ্রহটিকে প্রতিস্থাপন করার কথা ছিল। কিন্তু মিশনের ২০৩ সেকেন্ডের মাথায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় অভিযান ব্যর্থ হয়।

বিগত ৯ বছর ধরে পিএসএলভি রকেটের মাধ্যমে ৬৩টি উৎক্ষেপণ করা হয়েছে। এখনো পর্যন্ত সম্পূর্ণ অভিযান ব্যর্থ হয়েছে তিনটি মিশনের। ফলে সাফল্যের হার বেশ ভালই। কি কারনে এই মিশন ব্যর্থ হল ,খতিয়ে দেখতে গঠন করা হয়েছে কমিটি। অভিযান ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন সংস্থার প্রধান ভি নারায়ণন।

About Post Author