সময় কলকাতা ডেস্ক:- সন্ত্রাস সম্পর্কিত একটি মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দিল্লি, হরিয়ানা ,পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ,রাজস্থান এবং আসামের ১৫ টি জায়গায় শনিবার সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সময় পাকিস্তানে বহু টাকা বিনিময় হয়েছে। সেই টাকার সোর্স এবং টাকা কোথায় ব্যবহৃত হয়েছে তারই তদন্ত তল্লাশি চালাচ্ছে এনআইএ। কলকাতার মমিনপুরের ব্রাউন ফিল্ড রোডে ট্রাভেল পয়েন্ট নামক এক দোকানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
এনআইএ-র সন্দেহ তিনটি অবৈধ টাকার বিনিময় হয়েছে একটি থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে। আর সেই অ্যাপসের সঙ্গে জড়িত ট্রাভেল পয়েন্ট নামক এই দোকানটি। দোকানে তল্লাশি চালানোর পাশাপাশি দোকান থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। সোমবার ২ রা জুন ট্রাভেল পয়েন্ট এর মালিককে সল্টলেকের এনআইএ অফিসে দেখা করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। যদিও ট্রাভেল পয়েন্টের মালিকের বক্তব্য পাকিস্তানি কোনও টাকা তাদের মাধ্যমে যায়নি এবং এনআইএ-র সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন তিনি।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
কেক কেটে ঈদ উদযাপন
আরেকটি পদত্যাগ, এবার শান্তনু সেন