Home » অনুব্রতর পর এবার পুলিশ কর্মী ভাইরাল, ড্রাইভারকে বিজেপির নাম করে গালিগালাজ পুলিশের

অনুব্রতর পর এবার পুলিশ কর্মী ভাইরাল, ড্রাইভারকে বিজেপির নাম করে গালিগালাজ পুলিশের

সময় কলকাতা ডেস্ক:- তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের পুলিশ আধিকারিককে গালিগালাজ করার অডিও ভাইরাল হওয়া নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক। শাসক দলের চাপে নতি স্বীকার করতে হয়েছে অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলের নামে অভিযোগ দায়ের করেছে খোদ পুলিশ।

হাজিরা দেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার অজুহাতে হাজিরা এড়িয়েছেন অনুব্রত, একদিকে যখন অনুব্রত মণ্ডল বিতর্কে উত্তাল রাজ্য তখন জলপাইগুড়ি জেলার ট্রাফিক ওসির ভিডিও হল ভাইরাল। সড়কের উপর লরি চালকের সঙ্গে বাগ বিতন্ডায় জড়িয়ে যান ট্রাফিক ওসি। লরি চালক বিজেপি করে শুনে বিজেপির নামে গালিগালাজ করলেন ট্রাফিক ওসি। আর সেই ভিডিও ভাইরাল হতেই পুলিশের বিরুদ্ধে সরব বিজেপি।

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে বোলপুর থানার আইসিকে গালিগালাজ করবার ঘটনায় চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছিল দল। তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছিল অনুব্রত মণ্ডলকে নির্দেশ দেওয়া হয়েছে ৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে। না হলে দল শোকজ নোটিশ দেবে।

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি বোলপুর থানার আইসিকে মা বোন তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এই ফোন কল রেকর্ড ভাইরাল হয়ে যায়। তারপরে সমস্ত মহল থেকে নিন্দার ঝড় ওঠে। শেষপর্যন্ত চাপের মুখে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অনুব্রত মণ্ডলকে চার ঘন্টার মধ্যে বোলপুর থানার আইসির কাছে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছিলেন।

About Post Author