সময় কলকাতা ডেস্ক:- মোবাইল চুরি। আজকালের দিনের খুব কমন একটি ঘটনা। তবে চুরি হয়ে যাওয়া মোবাইল ফেরত পাওয়া খুবই দুঃসাধ্যর বলা যায়। তবে এই মুশকিলের আসান করল বারাসাত জেলা পুলিশ। বহু দিনের প্রচেষ্টায় বারাসাত জেলা পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার প্রতিটি থানায় চুরি হয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া প্রতিটি মোবাইল ফোনের অভিযোগের কিনারা করল। বুধবার প্রায় ১০৪ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল বারাসাত জেলা পুলিশ।
বুধবার বারাসাত জেলা পুলিসের- এসডিপিও বারাসাত, আইসি বারাসাত, আইসি মধ্যমগ্রাম এছাড়াও পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তারা উপস্থিত থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেয় মালিকদের হাতে। পাশাপাশি ফোন চুরি বা হারিয়ে গেলে থানায় গিয়ে শুধু জেনারেল ডায়েরি ছাড়াও আরও বিশেষ কিছু পদক্ষেপের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করেন বারাসাত এসডিপিও বিদ্যাগর আজিঙ্কিয়া আনন্দ।
এদিন পুলিশের তরফে জানানো হয়, মোবাইল চুরি হলে সিইআইআর পোর্টালে অভিযোগের নম্বর এবং ফোনের আইএমইআই নম্বর প্রদান করলে মোবাইল খুঁজে বের করতে আরও সহজ হবে। সিইআইআর পোর্টালের মূলত কাজ চুরি বা হারিয়ে যাওয়া ফোনে অন্য সিম কার্ড দিয়ে চালু করার চেষ্টা করা হলে তৎক্ষণাত পুলিশের কাছে নোটিফিকেশন যাবে এবং ফোন লক হয়ে যাবে। সে ক্ষেত্রে ফোনের লোকেশন জানতেও আরও বেশি সুবিধা হবে।
এদিকে হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে বেশ খুশি মোবাইল ফোনের মালিকেরা।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা