সময় কলকাতা ডেস্ক:- বাংলাদেশে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ভেঙে পরে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জন। নিহতদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী বলে খবর। বাকি দুইজনের মধ্যে একজন পাইলট এবং অপর এক ওই স্কুলের শিক্ষিকা। মঙ্গলবার সকাল ৮ টার পর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, আহত অবস্থায় ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ইতিমধ্যে ২০ টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ হলেও, হাসপাতালে মৃত্যুর মিছিল এখনও থামেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের উপর আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় অনেক শিক্ষার্থী সহ শিক্ষকরা ঝলসে যান। ফলে, সারা বাংলাদেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


More Stories
কীভাবে ডুবে মৃত্যু রাহুলের ?
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বিপত্তারিণী রক্ষাকবচ, অবশেষে হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে গেল, রান্নার গ্যাস আসছে