সময় কলকাতা ডেস্ক:- মঙ্গলবার জলপাইগুড়ির প্রসন্ন দেব মহিলা মহাবিদ্যালয়ে ছড়িয়ে পরে তীব্র উত্তেজনা। আদিবাসী সহকারী অধ্যাপক মনিকা হাঁসদার প্রতি অশালীন মন্তব্যকে ঘিরে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। সেই সমিতির প্রতিনিধি দল কলেজে এসে বৈঠকে বসতেই খবর সংগ্রহে হাজির হন একাধিক সংবাদমাধ্যম এবং তখনই বাধার মুখে পড়েন সাংবাদিকরা।
সূত্রের খবর, তৃণমূল নেত্রী দেবশ্রী কার্জি ও কলেজের নিরাপত্তারক্ষীরা সাংবাদিকদের ছবি তোলায় বাধা দেন। এমনকী তাদের মোবাইলও কেড়ে নেওয়ার চেষ্টা করেন। বেশ কিছু বহিরাগতরা এসেও কলেজে উন্মাদনার সৃষ্টি করে। এহেন আচরণে ক্ষোভে ফেটে পড়েন ওখানে উপস্থিত সংবাদকর্মীরা।
জানা গেছে, কলেজের অধ্যাপিকাদের আসনে পা তুলে বসে রয়েছে বহিরাগত এক ছাত্রী! এরপর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তেই কলেজ চত্বরে থেকে দৌঁড়ে পালিয়ে যান সেই ছাত্রী।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যাপক মনিকা হাঁসদার হাতে এনএসএস-এর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা পালন করেননি বলেই তাঁকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টিকে ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে পুলিশ কলেজে পৌঁছায়। পরে আদিবাসী নেতারা কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের