সময় কলকাতা ডেস্ক:- উত্তর ২৪ পরগনার বসিরহাট মাহকুমার কালিতলা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। সোমবার সন্ধ্যায় বগিরহূলা এলাকার এক যুবককে জ্বরের কারণে ভর্তি করা হয় মিনাখাঁর কে বি নার্সিংহোমে। অভিযোগ, ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাতেই মৃত্যু হয় ওই যুবকের। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি এবং ভুল চিকিৎসার ফলেই মৃত্যু হয়েছে। এর জেরে মৃত যুবকের আত্মীয় ও উত্তেজিত জনতা নার্সিংহোমে চড়াও হয়। চলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট। নার্সিংহোমের জানালা, দরজা, আসবাবপত্র, এমনকি চিকিৎসা সরঞ্জামও নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইতিমধ্যেই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নার্সিংহোম চত্বরের সিসিটিভি ফুটেজ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ