Home » শ্রমিকদের অন্ধকারে রেখেই বিক্রি হচ্ছে চা বাগানের অংশ, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, কার্যত তৃনমূলের সাথ ত্যাগ করে বিজেপিতে যোগ দিল ১০ টি শ্রমিক পরিবার

শ্রমিকদের অন্ধকারে রেখেই বিক্রি হচ্ছে চা বাগানের অংশ, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, কার্যত তৃনমূলের সাথ ত্যাগ করে বিজেপিতে যোগ দিল ১০ টি শ্রমিক পরিবার

সময় কলকাতা ডেস্ক:- জলপাইগুড়ি জেলার জহুরী তালমা এলাকার বাহাদুর অঞ্চলের জয়শ্রী টি গার্ডেন-এর শ্রমিকরা এত দিন শাসক দলের নেতাদের ওপর ভরসা রেখেই কাজ করে আসছিল। তবে, সম্প্রতি সেই শ্রমিকদের অন্ধকারে রেখেই তৃণমুল নেতাদের মদত নিয়ে চা বাগানের বেশ কিছু অংশ বিক্রি করার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদ স্বরূপ আজ মঙ্গলবার তৃনমূলের সাথ ত্যাগ করে বিজেপিতে যোগ দিল ১০ টি শ্রমিক পরিবার।

এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত বলেন, “দীর্ঘ সময় ধরে এই চা বাগান নিয়ে সমস্যা চলছিল, আজ এই চা বাগানের শ্রমিকদের ১০ টি পরিবার তৃণমুল কংগ্রেস দলের সাথ ত্যাগ করে বিজেপিতে যোগদান করল।”

অপরদিকে এই প্রসঙ্গে জেলা যুব মোর্চার সভাপতি তথা বিজেপি নেতা পলেন ঘোষ জানান, “আজ স্থানীয় পঞ্চায়েত এবং এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতে ১০ টি পরিবার তৃণমুল ছেড়ে বিজেপি দলের পতাকা হাতে তুলে নিয়েছে, সবাইকে স্বাগত জানাতে এসেছি এই চা বাগানে।”

অপর দিকে মূল ঘটনা তুলে ধরে জয়শ্রী চা বাগানের শ্রমিক সঞ্জীব দাস বলেন, “আমরা সবাই তৃণমুল করতাম, এই চা বাগানের ১৭ বিঘা জমি এর আগে আমাদের না জানিয়ে বিক্রি হয়, সেটি কিনে নেয় এই অঞ্চলের তৃণমুল বুথ সভাপতি, অথচ আমাদের আর কাজে নেয় না। তাই আজ আমার বিজেপিতে যোগদান করছি।”

About Post Author