সময় কলকাতা ডেস্ক:- সোমবার ২১ জুলাই ধর্মতলায় মুখ্যমন্ত্রীর সভা শেষে বাড়ি ফেরার পথে একটি বাসের ভিতর টাকা বিলির ভিডিও ভাইরাল হয় সমাজ-মাধ্যমে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা)। ঘটনা সামনে আসার পরই উত্তাল হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কাশিমপুর এলাকা। ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি কর্মী-সমর্থকদের মধ্যে টাকা বিতরণ করছেন।
ইতিমধ্যেই এই ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিজেপি নেতা সমরজিৎ ঘোষের অভিযোগ, “তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। কর্মীদের জোর করে টাকা দিয়ে সভায় আনা হয়েছে। অনেকেই ভয় ও পেটের দায়ে ধর্মতলায় গিয়েছেন।”
পাশাপাশি সিপিআইএম নেতা হাবিব আলীর বক্তব্য, “শুধু টাকা নয়, মদ-মাংস দিয়ে শহীদ দিবসকে তামাশায় পরিণত করা হয়েছে। এসবই তৃণমূলের কালচার।” তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাশিমপুর অঞ্চলের তৃণমূল সভাপতি অমল বিষ্ণু।
তাঁর দাবি, “ভাইরাল ভিডিওটি দত্তপুকুর বা বারাসাত এলাকার নয়। বিরোধীরা ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা প্রচার চালাচ্ছে। তৃণমূল কর্মীরা অর্থের বিনিময়ে সভায় যান না।” (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা) তবে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর