সময় কলকাতা ডেস্ক:- দিল্লিতে রাহুল গান্ধি ও বিরোধী দলের সাংসদের হেনস্তার বিরুদ্ধে কংগ্রেসের রাজভবন অভিযান। আর তা ঘিরেই শহরের প্রাণ কেন্দ্রে ধুন্ধুমার! পুলিশ ও কংগ্রেসীদের ধস্তাধস্তি। কর্মীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। আটক করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও কর্মী সমর্থকদের। মঙ্গলবার দুপুরে মিছিল রাজভবনের সামনে যেতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে কংগ্রেস নেতৃত্বের। ব্যারিকেড টপকে রাজভবনের সামনে চলে যান এক কর্মী। তাঁকে আটক করে পুলিশ।
তারপরই রাজভবনের গেটের সামনে ধরনায় বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর ও অন্যান্য নেতৃত্ব।
দাবি করেন, তাঁদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। কিছুক্ষণ পরই তাঁকে-সহ অন্যান্য নেতৃত্বকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। মিছিল থেকে শুভঙ্কর জানান, রাহুল গান্ধি ভোট চুরি ধরে ফেলেছেন। বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে ভোট চুরি করেছে। দিল্লিতে বিরোধী সাংসদদের হেনস্তা করা হয়েছে। তার প্রতিবাদে কংগ্রেসের এই রাজভবন অভিযান।


More Stories
সমবায় দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের উত্তরবঙ্গের তিন নেতা
পরকীয়া কাণ্ডে খুন, স্ত্রী ও প্রেমিক সহ গ্রেফতার ৫
মুর্শিদাবাদ রেল দুর্ঘটনা : ক্ষমার অযোগ্য অপরাধ বললেন শুভেন্দু