Home » পরকীয়া কাণ্ডে খুন, স্ত্রী ও প্রেমিক সহ গ্রেফতার ৫

পরকীয়া কাণ্ডে খুন, স্ত্রী ও প্রেমিক সহ গ্রেফতার ৫

Oplus_131072

সানি রায় : হাঁসখোয়া পরকীয়া ও খুন কাণ্ডে স্ত্রী ও প্রেমিক সহ গ্রেফতার ৫। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত হাঁসখোয়া চা বাগানের ৯ নম্বর সেকশন থেকে সকালে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল বাগডোগরা থানার পুলিশ। তদন্তে নেমে মৃতের স্ত্রী এবং তার প্রেমিকসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ডের ছক কষা হয়েছিল।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের স্ত্রী টুম্পা ঘোষ ওরফে মোমিনা বেগমের সঙ্গে বাগডোগরার বাসিন্দা সুদীপ পালের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। অভিযোগ, এই সম্পর্কের কাঁটা সরাতেই প্রেমিক সুদীপ পালের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করে টুম্পা। এই ষড়যন্ত্রে শামিল করা হয়েছিল জলপাইগুড়ির বাপি রায়, নিতাই পাল, কাশীনাথ পাল ওরফে পাতানু এবং আরও এক সহযোগীকে।ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে জলপাইগুড়ি থেকে বাপি রায়, নিতাই পাল এবং কাশীনাথ পালকে গ্রেফতার করে। এরপর তাদের সূত্র ধরে বাগডোগরা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সুদীপ পাল ও মৃতের স্ত্রী টুম্পা ঘোষকে।সকালে হাঁসখোয়া চা বাগানের শ্রমিকরা ৯ নম্বর সেকশনে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে বাগডোগরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তের কিনারা করতে নামানো হয়েছিল ডগ স্কোয়াডও। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সবটা খোলসা করতে চাইছে না পুলিশ। এই খুনের পিছনে আরও কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।।

About Post Author