Home » সমবায় দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের উত্তরবঙ্গের তিন নেতা

সমবায় দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের উত্তরবঙ্গের তিন নেতা

সময় কলকাতা ডেস্ক, ১৭ জুলাই : অবশেষে পুলিশের জালে গোসাঁইহাট সমবায় দুর্নীতিতে অন্যতম প্রধান অভিযুক্ত গণেশ রায়। সমবায় দুর্নীতিতে গ্রেফতার থ্রী মাস্কেটিয়ার্স। উল্লেখ্য, গোঁসাইহাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাধ্যমে কৃষকদের জমা রাখা লক্ষ লক্ষ টাকা নয়ছয় করার অভিযোগ ওঠে । এবার  গোঁসাইহাট  সমবায় সমিতিতে বিশাল আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলের অঞ্চল যুব সভাপতি গণেশ রায়। একই অভিযোগে, এই সমবায় দুর্নীতি নিয়ে ইতিপূর্বেই ধুপগুড়ির দুই তৃণমূল নেতা কমল রায় ও সুব্রত রায় গ্রেফতার হয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই গণেশ রায়ের নাম উঠে আসে বলেই জানা গিয়েছে। আপাতত,তদন্তের স্বার্থে পুলিশ কোন মন্তব্য করতে চাইছে না। শনিবার সকাল বেলা ধুপগুড়ি থানা থেকে মেডিকেল টেস্ট করার পরে ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে বলেই জানা গিয়েছে।

About Post Author