সময় কলকাতা ডেস্ক:- ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে গতকাল আইএসএফ-এর কর্মসূচিতে ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এরপরেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, ধৃতদের জোড়াসাঁকো, তালতলা, বউবাজার থানায় রাখা হয়েছে। পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট সহ বেশ কিছু জামিন অযোগ্য ধারা রয়েছে ধৃতদের বিরুদ্ধে। আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে নওশাদ সিদ্দিকীদের। আর তাতেই আদালত চত্বরে ভিড় জ়ড়িয়েছে আইএসএফ সমর্থকেরা।
পুলিসের কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে নওশাদের বিরুদ্ধে। আজ ভোর রাতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ওই গ্রেফতারের প্রতিবাদে হাড়োয়া-সহ অন্যান্য জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান আইএসএফ সমর্থকরা। কলকাতায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল ভাঙড়। বৃহস্পতিবার সকাল থেকেই ভাঙড় জুড়ে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবাদ মিছিল। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় দু’নম্বর ব্লকের পাকাপোল, সাতুলিয়া, শানপুকুর-সহ একাধিক এলাকায় আইএসএফ কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি মহিলাদেরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরও এলাকায় প্রতিবাদ কর্মসূচি নেওয়া হতে পারে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের