Home » নরেন্দ্রপুরে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু!

নরেন্দ্রপুরে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু!

সময় কলকাতা ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা সংলগ্ন চরকলতা এলাকায় এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে, ওই মৃতা একাদশ শ্রেণীর ছাত্রী। এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। অভিযোগ, ঘটনার সময় ঘরের ভেতরে উপস্থিত ছিল, ছাত্রীর প্রেমিক কৃষ দাস।

জানা গিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তারপর সেখান থেকে ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, কৃষের বিরুদ্ধে পূর্বেও অশ্লীল আচরণের অভিযোগ ছিল। আপাতত মৃতদেহটিকে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অপরদিকে ছাত্রীর পরিবারের দাবি, অভিযুক্ত যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এই ঘটনার জেরে রীতিমতো শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।

About Post Author