Home » কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের, বিষ্ণুর জোড়া গোল

কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের, বিষ্ণুর জোড়া গোল

 

কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল। মঙ্গলবার লিগের ম্যাচে লাল হলুদ ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে।টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে সবার উপরে ইস্টবেঙ্গল

সুপার সিক্স-র পথে এগিয়ে যেতে ইস্টবেঙ্গল তাঁদের সিনিয়র দলের ছয় জন ফুটবলারকে জর্জের বিরুদ্ধে প্রথম একাদশে রাখে৷ পিভি বিষ্ণু, সৌভিক চক্রবর্তী, ডেভিড লালহ্লানসাঙ্গা, এডমুন্ড লালরিনডিকা, দেবজিৎ মজুমদারকে ম্যাচের শুরু থেকেই মাঠে নামেন।

কিন্তু তারপরেও প্রথম ৪৫ মিনিটে গোল পায়নি লাল হলুদ।

প্রথমার্ধে জর্জের রক্ষণ ভেদ করতে পারেনি ইস্টবেঙ্গল। বিরতির সময়ে খেলার ফল ছিল ০-০। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে গেল সায়ন ব্যানার্জী নামতেই।

বিনো জর্জের রণকৌশলে বদলে গেল ইস্টবেঙ্গলের খেলার চিত্রটাই।
ম্যাচের ৬৮ মিনিটে প্রথম গোলটি আসে বিষ্ণুর পা থেকে। প্রথম গোলের ক্ষেত্রে বাঁ দিক থেকে বল ভাসিয়েছিলেন গুইতে। ডেভিডের হেড জর্জ গোলকিপার তুহিন দে বাঁচালেও ফিরতি বলে বিষ্ণু গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। গোলের লক গেট খুলতেই আরও ধারালো হয়ে উঠল লাল হলুদ ।

এরপর দ্বিতীয় গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্ত তা কাজে লাগাতে পারলেন না ডেভিড। পেনাল্টি বক্সের ভিতরে বিষ্ণুকে অবৈধ ভাবে ফেলে দেওয়া হলে রেফারি পেনাল্টি দেন লাল-হলুদকে। ডেভিড পেনাল্টি মিস করলেন।

তবে দ্বিতীয় গোলের জন্য ইস্টবেঙ্গলকে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না।
লাল হলুদের ৮৩ মিনিটে। এবার গোল করেন সায়ন। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করলেন বিষ্ণুর । ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করলেন মনোতোষ। সেই সঙ্গে জর্জের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন মনোতোষ।
চার গোলে জিতল লাল হলুদ। ডেভিড সহজ সুযোগ নষ্ট না করলে খেলার ফল ৫-০ হতে পারত।

এই জয়ের ফলে লিগে শীর্ষস্থান শক্তপোক্ত করল লাল-হলদু । ১০ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২০।সুপার সিক্স এখন সময়ের অপেক্ষা বিনো জর্জের।।

About Post Author