Home » ভারতীয় দলের স্পনসর হওয়ার  দৌড়ে এগিয়ে দুই বিদেশি কোম্পানি

ভারতীয় দলের স্পনসর হওয়ার  দৌড়ে এগিয়ে দুই বিদেশি কোম্পানি

দেবজিত সাইকিয়া

দেবজিত সাইকিয়া

ভারতীয় দলের স্পনসর হওয়ার  দৌড়ে এগিয়ে দুই বিদেশি কোম্পানি ভারতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না ড্রিম ১১ এর লোগো।
ইতিমধ্যেই নতুন স্পনসর পাওয়ার প্রক্রিয়া শুরু করে ফেলেছে বিসিসিআই।

দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫’ পাশ করেছে কেন্দ্রীয় সরকার।এরফলে দেশে অন লাইন গেমিং অ্যাপগুলো নিষিদ্ধ হয়েছে ভারত

কারা হবে বিসিসিআইয়ের নতুন স্পনসর? শোনা যাচ্ছে, দুই বিদেশি সংস্থার সঙ্গে কথা বলছে বোর্ড। স্পনসর হওয়ার জন্য টয়োটা মোটর কর্পোরেশন ও ফিনটেক স্টার্ট আপ সংস্থার সঙ্গে কথা বলছে বিসিসিআই। জাপানি বহুজাতিক মোটরগাড়ি প্রস্তুতকারক সংস্থার আজ বিশ্বজোড়া নাম।

একাধিক সংস্থার নামই শোনা গিয়েছিল আগে।। রিলায়েন্স এবং আদানি গোষ্ঠীর নাম নিয়ে জল্পনা চলছিল।। কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হল দুটি বিদেশি সংস্থাও।

কারা হবে বিসিসিআইয়ের নতুন স্পনসর? শোনা যাচ্ছে, দুই বিদেশি সংস্থার সঙ্গে কথা বলছে বোর্ড। স্পনসর হওয়ার জন্য টয়োটা মোটর কর্পোরেশন ও ফিনটেক স্টার্ট আপ সংস্থার সঙ্গে কথা বলছে বিসিসিআই। জাপানি বহুজাতিক মোটরগাড়ি প্রস্তুতকারক সংস্থার আজ বিশ্বজোড়া নাম

বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া এই বিষয়ে জানিয়েছেন, “আমরা এখনও কিছু ঠিক করিনি। ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর আমাদের এখন কোনও স্পনসর নেই। আমাদের হাতে এখনও ১৫-২০ দিন আছে। আশা করি, কিছু একটা বিকল্প পাওয়া যাবে।”

তবে ৯ সেপ্টেম্বরের আগে স্পনসর না পেলে গোটা এশিয়া কাপেই স্পনসরের লোগো ছাড়া খেলবে ভারত।

দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫’ পাশ করেছে কেন্দ্রীয় সরকার।এরফলে দেশে অন লাইন গেমিং অ্যাপগুলো নিষিদ্ধ হয়েছে ভারত।
ড্রিম ইলেভেন এবং মাই ইলেভেন সার্কেল যৌথ ভাবে ভারতীয় ক্রিকেট টিম এবং আইপিএল টাইটেল স্পনসর হিসাবে মোটা অংকের টাকা দিত ।
সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের যা সাফল্য তাদের অনেক স্পনসরই এগিয়ে আসবে এটা বলাই বাহুল্য। তবে স্পন্সর নিয়ে কিছুটা দূরে চলো নীতি নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড অতীতে স্পনসর নিয়ে অনেকবার সমস্যার মধ্যে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিয়েছে।

About Post Author