আবুল কায়ুম: সময় কলকাতা: যুজুবেন্দ্র চাহালের চেয়ে সফল ও বড় মাপের ক্রিকেটার অনেকেই এসেছেন ভারতীয় ক্রিকেটে। কিন্তু তাঁরা কেউ যুজুবেন্দ্র চাহালের মত অনন্য রেকর্ডের মালিক নন। চাহালের আগে মাত্ৰ দুজন ক্রিকেটার একাধিক ক্রীড়ায় ভারতের হয়ে খেলেছেন। যুজুবেন্দ্র চাহালই একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব যিনি ক্রিকেটের পাশাপাশি দাবায় দেশের প্রতিনিধিত্ব করেছেন।
উল্লেখ্য, বাঙালি ফুটবল কিংবদন্তী চুনী গোস্বামীও দেশের হয়ে ফুটবল খেলার পাশাপাশি বাংলার হয়ে ক্রিকেট খেলেছেন।কিন্তু আন্তর্জাতিক স্তরে যুজুবেন্দ্র চাহাল ছাড়া মাত্ৰ দুজন ক্রিকেটার দেশের হয়ে অন্য খেলাতেও অংশ নিয়েছেন । কোটা রামস্বামী ও এম জে গোপালন টেস্ট খেলেছেন ভারতের হয়ে।টেনিসে ডেভিস কাপে দেশের হয়ে অংশ নেওয়া রামস্বামী দুটি টেস্ট এবং আন্তর্জাতিক হকি তারকা গোপালন একটি মাত্ৰ টেস্টে ভারতের হয়ে খেলেছেন। যুজুবেন্দ্র চাহালের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সংখ্যা ১০৬।

ছোটবেলা থেকেই চাহালের ধ্যানজ্ঞান ছিল দাবা। ক্রিকেট খেললেও দাবা তাঁর বেশি প্ৰিয় ছিল ।সাত বছর বয়সেই খুদে যুজুবেন্দ্র ক্রিকেট ও দাবা দুই খেলাতেই দক্ষতা দেখাতে শুরু করেন। তবে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় দাবাতে খুব দ্রুত সাফল্য পেতে শুরু করেন চাহাল। অনুর্দ্ধ ১২ জুনিয়র কলকাতায় দাবায় জাতীয় চাম্পিয়নও হন। অতঃপর গ্রিসে বিশ্বকাপে জুনিয়র ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন।দাবায় আন্তর্জাতিক দাবায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা ছ বছরের ক্যারিয়ারে চাহালের এলো রেটিং ছিল ১৯০০-র ওপরে।

হরিয়ানায় জন্ম ৩২ বছর বয়সী বিস্ময় তারকা চাহালের । আন্তর্জাতিক দাবাতে ভারতের হয়ে খেললেও স্পনসর পাওয়ার অভাব দেখা দেয়। সময়ের সাথে সাথে দাবার চেয়ে ক্রিকেটে অনেকটাই বেশি মনোনিবেশ করেন চাহাল।এখানেও তিনি ব্যতিক্রমী ।গোড়ায় পেস বোলার হিসেবে খেলতেন। পরে বলে বৈচিত্র আনতে স্পিন বোলিং শুরু করেন। ব্যাট হাতেও অনুর্দ্ধ ১৯ ক্রিকেটে হিমাচল প্রদেশের সঙ্গে শতরান ও করেন তিনি। তবে স্পিনার হিসেবেই তাঁর সাফল্যের সুবাদে ২০০৯ সালে স্পিনার হিসেবে রঞ্জি আবির্ভাব ঘটে তাঁর। মধ্যপ্রদেশের বিরুদ্ধে হরিয়ানার হয়ে খেলার পরে আর ফিরে তাকান নি তিনি। অতঃপর আই পি এলে সুযোগ আসে। সেখানে চমকপ্রদ সাফল্য পাওয়ার পরে ২০১৬ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেন চাহাল । টেস্ট ম্যাচ না খেললে কি হবে, এক দিবসীয় ও টি টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে গত পাঁচ বছরে অপরিহার্য হয়ে ওঠেন। ১৬১টি আন্তর্জাতিক উইকেটের শিকারী চাহালের অনন্য রেকর্ড একাধিক । কনকাশন সাবস্টিটিউট হিসেবে ম্যান অফ দ্যা ম্যাচের বিরল নজির গড়েন তিনি।সীমিত ওভারের দু ধরণের খেলাতেই অর্থাৎ টি টোয়েন্টি ও এক দিবসীয় খেলায় এক ম্যাচে ছ উইকেট পাওয়ার কৃতিত্বও তিনি দেখিয়েছেন।ক্রিকেট মাঠে সাফল্যের জন্যই হয়তো দাবার পাশাপাশি ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার বিস্ময়কর রেকর্ড থাকলেও তাঁর দাবার সাফল্যের কথা ঢাকা পড়ে থাকে।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার