সময় কলকাতা ডেস্ক: আজ সকালের দিকে আকাশ পরিস্কার থাকলেও বিকেলের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাজ্য জুড়েই হাল্কা বৃষ্টির সম্ভবনা রয়েছে। বাংলাদেশের উপর ঘুর্নাবর্তের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিকেলে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

সমতল এলাকার মধ্যে এদিন জলপাইগুড়িতে তাপমাত্রা ছিল সব থেকে কম, ১১.২ ডিগ্রি সেলসিয়াস । এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস। ২৭ ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!