সময় কলকাতাঃ মঙ্গলবার সকাল থেকেই আকাশ পরিষ্কার । সে রকমভাবে কুয়াশার প্রভাব দেখা যায়নি । তবে ভোরের দিকে বেশ খানিকটা আরামদায়ক আবহাওয়া ছিল। সোমবারের তুলনায় এদিন খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে । পাশাপাশি উত্তরবঙ্গের দুটি এবং পশ্চিমের চারটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকার সম্ভাবনা । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে । এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি । সোমবার এই তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২ মার্চ বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। পাশাপাশি আগামী দিন পাঁচেক রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না । দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২ মার্চ বুধবার সকালের মধ্যে পশ্চিমের চার জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে । বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে । পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা । এছাড়াও উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না ।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!