Home » সীমান্ত এলাকায় পড়ে থাকা ড্রোনে আতঙ্ক

সীমান্ত এলাকায় পড়ে থাকা ড্রোনে আতঙ্ক

সময় কলকাতা ডেস্ক : ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর চব্বিশ পরগনার কালিয়ানি গ্রাম। কৃষিপ্রধান এলাকা, বিস্তৃত কৃষিজমি। সেরকমই চাষের ফাঁকা জমিতে নবতম প্রযুক্তির ড্রোন পড়ে থাকতে দেখলে গ্রামবাসী তো আতঙ্কিত হবেন, এ আর আশ্চর্য কি!

বনগাঁ শহর থেকে বেশ কিছুদূরে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রান্তিক এলাকায়, পেট্রাপোল থানার অন্তর্গত কালিয়ানিতে শনিবার সকাল  জনৈক পঙ্কজ সরকারের জমিতে একটি ড্রোন পড়ে থাকতে দেখে গ্রামের বাসিন্দারা । ফাঁকা মাঠের ড্রোন পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা পেট্রাপোল থানায় বিষয়টি জানান । পেট্রাপোল থানার পুলিশ এসে ড্রোনটি উদ্ধার করে । এই ড্রোন কোথা থেকে এসেছে বা কি কাজে এই ড্রোন ব্যবহার করা হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ । ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় সুরক্ষার প্রশ্নে বিব্রত হওয়ার ন্যূনতম প্রশ্ন আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।।

About Post Author