Home » ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের

ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৮ জুন : তিনদিনও গড়ালো না। প্রথম ইনিংসে ১৫২ রানে অলআউট হয়েছিল  আফগানিস্তান, ফলোঅন করতে নেমে ১১২ রানে অলআউট হয়ে গেল তারা। ইনিংস ও ৩০০ রানে জিতে একমাত্র টেস্টের সিরিজ জিতে গেল ভারত। প্রথম ইনিংসে মানব সুতারের ঘূর্ণিতে আফগানরা কুপোকাত হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানকে ভাঙলেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। সুন্দরের ঝুলিতে চার উইকেট, কুলদীপ পেলেন তিন উইকেট। অভিষেক ম্যাচেই নায়ক মানব সুতার। ব্যাট হাতে করেন ২৮ রান, বল হাতে দু ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচ মানব সুতার।।

About Post Author